logo

মালয়েশিয়াপ্রবাসী

মালয়েশিয়াপ্রবাসী সাংবাদিকের মায়ের মৃত্যুতে বিসিপিএমের শোক

মালয়েশিয়াপ্রবাসী সাংবাদিকের মায়ের মৃত্যুতে বিসিপিএমের শোক

উল্লেখ্য, সাংবাদিক আহমেদুল কবির বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সাবেক সিনিয়র সহসভাপতি। তার মা ফরমালা বেগম গত শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিটে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১২ দিন আগে

শিশু নিপীড়নের অভিযোগে মালয়েশিয়া থেকে এক বাংলাদেশিকে আটকের পর আমেরিকায় নিয়ে গেছে এফবিআই

শিশু নিপীড়নের অভিযোগে মালয়েশিয়া থেকে এক বাংলাদেশিকে আটকের পর আমেরিকায় নিয়ে গেছে এফবিআই

মামলার নথি অনুযায়ী, আমিনের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি তৈরি ও বিতরণের ষড়যন্ত্র, শিশু শোষণমূলক চক্র পরিচালনা, সাইবারস্টকিং, পরিচয় জালিয়াতি এবং ওয়্যার জালিয়াতিসহ একাধিক ফেডারেল অভিযোগ আনা হয়েছে।

১৫ দিন আগে

যাচাই ছাড়া এজেন্সির তালিকা, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আবারও সিন্ডিকেটের শঙ্কা

যাচাই ছাড়া এজেন্সির তালিকা, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আবারও সিন্ডিকেটের শঙ্কা

অন্তর্বর্তী সরকারের দেড় বছরে নানা অভিযোগ ও সংকটে বৈদেশিক শ্রমবাজার সংকুচিত হয়েছে। ২০২৪ সালের মে মাসের পর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ বন্ধ রয়েছে। এর আগেও নানা অভিযোগের কারণে দেশটির শ্রমবাজার বন্ধ হয়েছে।

২৩ দিন আগে

দেশে ফিরে অজ্ঞান পার্টির খপ্পরে সব হারালেন মালয়েশিয়াপ্রবাসী

দেশে ফিরে অজ্ঞান পার্টির খপ্পরে সব হারালেন মালয়েশিয়াপ্রবাসী

ধারণা করা হচ্ছে, বাসযাত্রার সময় অজ্ঞান পার্টির সদস্যরা নেশাজাতীয় কোনো দ্রব্য খাইয়ে কামরুল ইসলামের লাগেজ, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তার কাছে কেবল কাঁধের একটি ব্যাগ ও বেল্টের ছোট ব্যাগটি ছিল। ওই বেল্ট ব্যাগ থেকেই তার পাসপোর্ট উদ্ধার করা হয়।

২৭ জানুয়ারি ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ১০ দলের ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আইআইইউএম

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ১০ দলের ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আইআইইউএম

দেশটিতে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণদের সংগঠন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার (বিয়াম) সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

২৪ ডিসেম্বর ২০২৫

কুয়ালালামপুরে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোয়াদ ও রাব্বি

কুয়ালালামপুরে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোয়াদ ও রাব্বি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসীদের আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন খন্দকার আব্দুস সোয়াদ ও ফজলে রাব্বি।

২৪ ডিসেম্বর ২০২৫

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ফুটসাল টুর্নামেন্ট ২১ ডিসেম্বর

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ফুটসাল টুর্নামেন্ট ২১ ডিসেম্বর

সংবাদ সম্মেলনে বিয়াম নেতৃবৃন্দ জানান, এটি শুধুই একটি টুর্নামেন্ট নয় বরং মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে একতা, বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরির বড় পদক্ষেপ। এই টুর্নামেন্ট মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত একটি আয়োজন।

১১ ডিসেম্বর ২০২৫

ইউনিভার্সিটি মালায়া থেকে বাংলাদেশি শিক্ষার্থী জিনাতের পিএইচডি অর্জন

ইউনিভার্সিটি মালায়া থেকে বাংলাদেশি শিক্ষার্থী জিনাতের পিএইচডি অর্জন

তার শিক্ষাজীবনের এই বড় অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়—এটি প্রবাসে অধ্যায়ন ও গবেষণারত অসংখ্য বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকের জন্য এক অনুপ্রেরণার বিষয়। এই সম্মানজনক ডিগ্রি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতিকে আরও উজ্জ্বল করবে।

০৩ ডিসেম্বর ২০২৫

প্রবাসীর পরিচয় জানতে চায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন

প্রবাসীর পরিচয় জানতে চায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন

অসুস্থ এক মালয়েশিয়াপ্রবাসীর পরিচয় জানতে চায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে ওই প্রবাসীর ছবি সংযুক্ত করে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার নাম ঠিকানা জানতে চেয়েছে।

০৬ নভেম্বর ২০২৫

কুয়ালালামপুরে ২০ অক্টোবর প্রবাসীদের অংশগ্রহণে হবে ফুটসাল টুর্নামেন্ট

কুয়ালালামপুরে ২০ অক্টোবর প্রবাসীদের অংশগ্রহণে হবে ফুটসাল টুর্নামেন্ট

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বাড়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দলের অংশগ্রহণে ফুটসাল টুর্নামেন্ট। ২০ অক্টোবর (সোমবার) রাজধানী কুয়ালালামপুরের আম্পাংয়ে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

১৮ অক্টোবর ২০২৫

মানিকগঞ্জে ২ শিশুসহ প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

মানিকগঞ্জে ২ শিশুসহ প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রী ও তার দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকার কবি মহিদুর রহমান সড়কের একটি বাসা থেকে লাশ ৩টি উদ্ধার করে পুলিশ।

২৪ সেপ্টেম্বর ২০২৫

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ প্রবাসী নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ প্রবাসী নিহত

মালয়েশিয়ায় প্রবাসী ২ যুবক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কোয়ান শহরে এ দুর্ঘটনা ঘটে।

০১ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ দেওয়ার দাবি অসত্য: মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী

বাংলাদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ দেওয়ার দাবি অসত্য: মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী

মালয়েশিয়ায় অধ্যয়নরত ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে ‘গ্র্যাজুয়েট পাস’ দেওয়া হবে বলে যে খবর ছড়িয়ে পড়েছে, তা সত্য নয় ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দেশটির উচ্চশিক্ষাবিষয়কমন্ত্রী জাম্ব্রি আবদ কাদির।

২৬ আগস্ট ২০২৫

প্রবাসীদের অবদানের কথা স্মরণ করায় তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে মালয়েশিয়া প্রবাসীরা

প্রবাসীদের অবদানের কথা স্মরণ করায় তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে মালয়েশিয়া প্রবাসীরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি লন্ডনে এক বক্তব্যে জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানে প্রবাসীদের সক্রিয় ভূমিকা ও অবদানের কথা স্মরণ করে প্রবাসীদের ভূয়সী প্রশংসা করায় মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিরা এক অনুষ্ঠান আয়োজন করে তাঁকে ধন্যবাদ জানিয়েছে।

১৫ আগস্ট ২০২৫

মালয়েশিয়ার আদালতে ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

মালয়েশিয়ার আদালতে ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

মালয়েশিয়ার দায়রা আদালতে ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

১৫ আগস্ট ২০২৫

মালয়েশিয়ায় প্রবাসীদের অংশগ্রহণে হবে ক্রিকেট টুর্নামেন্ট

মালয়েশিয়ায় প্রবাসীদের অংশগ্রহণে হবে ক্রিকেট টুর্নামেন্ট

মালয়েশিয়াপ্রবাসী ক্রিকেট প্রতিভাবানদের জন্য আয়োজিত হতে যাচ্ছে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। 'বিডি এক্সপ্যাট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫' নামে এ টুর্নামেন্টে অংশ নেবে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি খেলোয়াড় দিয়ে গড়া ক্রিকেট দল।

৩০ জুলাই ২০২৫

কুয়ালালামপুরে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার মে দিবসের আলোচনা সভা

কুয়ালালামপুরে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার মে দিবসের আলোচনা সভা

মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া। গত বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের একটি হলে এই সভা আয়োজন করা হয়।

১৫ মে ২০২৫

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে পুত্রাজায়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

০৮ মে ২০২৫

চাঁদা না দেওয়ায় উপর্যুপরি ছুরিকাঘাত, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ প্রবাসী তরুণ

চাঁদা না দেওয়ায় উপর্যুপরি ছুরিকাঘাত, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ প্রবাসী তরুণ

রাজবাড়ীর গোয়ালন্দে চাঁদার টাকা না পেয়ে মালয়েশিয়াপ্রবাসী এক তরুণকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রাণ বাঁচাতে ওই তরুণ যমুনা নদীতে ঝাঁপ দেন।

২৬ এপ্রিল ২০২৫

মালয়েশিয়ায় বাস-ভ্যান সংঘর্ষে বাংলাদেশি শ্রমিক নিহত

মালয়েশিয়ায় বাস-ভ্যান সংঘর্ষে বাংলাদেশি শ্রমিক নিহত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে শ্রমিকবাহী ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। গতকাল শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২২ মার্চ ২০২৫