বিডিজেন ডেস্ক

মালয়েশিয়ায় চার অবৈধ বাংলাদেশি এজেন্টকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।
তিনি জানান, বুধবার ও বৃহস্পতিবার কুয়ালালামপুরের চারটি এবং সেলাঙ্গরের বন্দর বুকিত রাজার তিনটি স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এতে ২২ থেকে ৩৮ বছর বয়সী চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতরা অবৈধভাবে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও নেপালের প্রবাসীদের লক্ষ্যবস্তু বানাত। তারা ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও মালয়েশিয়ায় অবস্থান করছিল। বিশেষ পাসের (পিএলকেএস) মেয়াদ বাড়ানোসহ অবৈধ ই-পাস পরিবর্তনের সেবা দিত তারা। প্রতিটি পরিষেবার জন্য দুই থেকে আড়াই হাজার রিঙ্গিত পর্যন্ত ফি আদায় করা হতো।
অভিযানে বিভিন্ন দেশের ১৩৪টি পাসপোর্ট জব্দ করা হয়েছে, যার মধ্যে ১১৭টি বাংলাদেশি নাগরিকদের। ইমিগ্রেশন বিভাগ জানায়, গ্রেপ্তারদের বিষয়টি নিয়ে তারা আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, সোমবার দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে শুরু হওয়া এ অভিযানে ২০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। তাদের সম্প্রতি কেলান্তানের একটি অবৈধ প্রবেশপথ দিয়ে মালয়েশিয়ায় আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র গাসান আল-নুয়াইমি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন না করলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওমরাহ খাতের নির্ভরযোগ্যতা বাড়ানো ও হাজিদের অধিকার সুরক্ষায় পর্যবেক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
খামেনি আরও বলেন, ‘আমরা কোনো যুদ্ধ শুরু করতে চাই না এবং কোনো দেশে আক্রমণের ইচ্ছাও আমাদের নেই। তবে যদি কেউ ইরানি জাতির ওপর হামলা চালায় কিংবা হয়রানি করার চেষ্টা করে, তবে তাদের ওপর পাল্টা কঠোর আঘাত হানা হবে।
বিক্ষোভ শুধু মিনেসোটায় সীমিত থাকেনি। গতকাল আমেরিকা যুক্তরাষ্ট্রের ৪৬টি অঙ্গরাজ্যে প্রায় ২৫০টি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বড় শহরগুলোর মধ্যে রয়েছে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ওয়াশিংটন।