logo
সুপ্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ফুটসাল টুর্নামেন্ট ২১ ডিসেম্বর

রফিক আহমদ খান, মালয়েশিয়া১১ ডিসেম্বর ২০২৫
Copied!
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ফুটসাল টুর্নামেন্ট ২১ ডিসেম্বর

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম) সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টার আয়োজন করতে যাচ্ছে ফুটবলের ফুটসাল আসর ‘ইজ্জান গ্লোবাল ফুটসাল টুর্নামেন্ট ২০২৫’।

আগামী ২১ ডিসেম্বর (রোববার) রাজধানী কুয়ালালামপুরের সেতাপাক ইনডোর স্টেডিয়ামে ১০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে জমজমাট এই ফুটসাল প্রতিযোগিতা।

বুধবার (১০ ডিসেম্বর) কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁর হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিয়াম নেতৃবৃন্দ জানান, “এটি শুধুই একটি টুর্নামেন্ট নয় বরং মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে একতা, বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরির বড় পদক্ষেপ। এই টুর্নামেন্ট মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত একটি আয়োজন।”

Futsal, Malaysia 2

এই আসরে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে, স্বাগতিক সিটি ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (IIUM), ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (ইউপিএম), মাহসা ইউনিভার্সিটি, সাইবারজায়া ইউনিভার্সিটি, ইউসিএমআই, আলফা ইউনিভার্সিটি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি (APU), লিংকন ইউনিভার্সিটি ও জিওমেটিকা ইউনিভার্সিটি।

সংবাদ সম্মেলনে বিয়ামের সেক্রেটারি এবং টুর্নামেন্টের ইভেন্ট কোঅর্ডিনেটর এমডি রফিকুল ইসলাম বলেন, “বিয়াম সবসময়ই একাডেমিক উন্নয়ন, ক্রীড়া, সংস্কৃতি ও ক্যারিয়ার উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই টুর্নামেন্টের মাধ্যমে মালয়েশিয়াতেও আমরা বাংলাদেশের ইতিবাচক সংস্কৃতি ও ক্রীড়া চেতনাকে তুলে ধরতে চাই।”

Futsal, Malaysia 3

টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতায় থাকছে উচ্চশিক্ষা ও ভ্রমণ বিষয়ক পরামর্শ সেবাদাতা প্রতিষ্ঠান টি এস টুরস অ্যান্ড ট্রাভেলস। তিনি বলেন, “আমরা চাই প্রতি বছরই নিয়মিতভাবে এ আয়োজন হোক। খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশ, দলগত চেতনা এবং শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইজ্জান গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ, বিয়াম কেন্দ্রীয় কমিটির সভাপতি বশির ইবনে জাফর, ভিপি উসামা বিন আব্দুল বারী, ইউপিএম বাংলাদেশি কমিউনিটির উপদেষ্টা আশিবুর হাসনাত সাদি, বিয়াম সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের সভাপতি মোহাইমিনুল ইসলাম রাতুল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আসন্ন টুর্নামেন্টকে কেন্দ্র করে বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে ইতিমধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মাঠে রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় এখন সবাই।

আরও দেখুন

বাহরাইনে বাংলাদেশের শিল্প–সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চিত্র প্রদর্শনী

বাহরাইনে বাংলাদেশের শিল্প–সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চিত্র প্রদর্শনী

বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী ড. জামাল উদ্দিন আহমেদ, ড. মোহাম্মদ ইকবাল আলী, কনকচাঁপা ও শাহনাজ কুহুর শিল্পকর্ম নিয়ে ১১ দিনব্যাপী এই চিত্র প্রদর্শনী গত রোববার (৭ জুন) উদ্বোধন করা হয়েছে।

২ দিন আগে

সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের জমকালো মিলনমেলা

সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের জমকালো মিলনমেলা

অতিথি ও বিএমএস পরিবারসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ এই মিলনমেলায় অংশ নেন, যেখানে পেশাদারত্বের পাশাপাশি ছিল উষ্ণ বন্ধুত্ব, সংস্কৃতির আলো আর স্বদেশের সুর।

৪ দিন আগে

কুয়েতে ড্রোন হামলায় আহতদের জন্য প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় রক্তদান

কুয়েতে ড্রোন হামলায় আহতদের জন্য প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় রক্তদান

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ড্রোন হামলায় আহতদের চিকিৎসার জন্য সেচ্ছাসেবী রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় নাগরিক ও অন্য দেশের নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা সেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন।

৫ দিন আগে