logo
সুপ্রবাস

প্রবাসীদের অবদানের কথা স্মরণ করায় তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে মালয়েশিয়া প্রবাসীরা

রফিক আহমদ খান, মালয়েশিয়া১৫ আগস্ট ২০২৫
Copied!
প্রবাসীদের অবদানের কথা স্মরণ করায় তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে মালয়েশিয়া প্রবাসীরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি লন্ডনে এক বক্তব্যে জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানে প্রবাসীদের সক্রিয় ভূমিকা ও অবদানের কথা স্মরণ করে প্রবাসীদের ভূয়সী প্রশংসা করায় মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিরা এক অনুষ্ঠান আয়োজন করে তাঁকে ধন্যবাদ জানিয়েছে।

মালয়েশিয়া প্রবাসীদের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী এম রহমান রাজিব এবং চিত্রনির্মাতা ও লেখক জাফর ফিরোজের উদ্যোগে বুকিট বিন্তাং কুয়ালালামপুরের ভিআইপি পিঠা ঘর রেস্টুরেন্টের হল রুমে গত রোববার (১০ আগস্ট) বিকেলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে শুভেচ্ছা বক্তব্য দেন কমিউনিটি নেতা ও বিএনপির মালয়েশিয়া শাখার সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান।

তিনি বলেন, ‘২০২৪ সালের আন্দোলনের গুরুত্বপূর্ণ সময় প্রবাসীদের মনোবল জোগাতে এবং দেশপ্রেমে উজ্জীবিত করতে তারেক রহমানের মূল্যবান বক্তব্য ছিল অনন্য প্রেরণার উৎস। প্রবাসীরা অর্থ, সময় ও নানা প্রচেষ্টার মাধ্যমে আন্দোলনকে সফল করতে ভূমিকা রাখেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র পরিচালনাকালে প্রবাসে শ্রমিক পাঠানো শুরু করেন। বিএনপি সরকারের সময়ে প্রবাসীদের সমস্ত সুযোগ সুবিধা বলবৎ ছিল। আগামীতে বিএনপি সরকার পরিচালনায় এলে প্রবাসীদের সকল সমস্যা সমাধান করবেন তারেক রহমান। যা তার বক্তব্যে প্রতিফলিত হয়েছে।

1000043486

প্রবাসী ব্যবসায়ী এস এম বশির আলমের সঞ্চলনায় অনুষ্ঠানের আয়োজক চলচ্চিত্র নির্মাতা জাফর ফিরোজ তাঁর বক্তব্যে বলেন, ‘প্রবাসীরা শুধু রেমিট্যান্সযোদ্ধা নয়, তারা দেশের ভবিষ্যতের সহ-নির্মাতা হতে চায়। আজকের এই অনুষ্ঠান শুধু কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানানোর জন্য নয়, আমি আজকে কিছু প্রত্যাশা নিয়ে এসেছি আগামীর প্রধানমন্ত্রীর কাছে। আমি মনে করি তারেক রহমান সম্প্রতি স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দিয়ে যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তা শুধু একটি বক্তব্য নয়, এটি আমাদের দীর্ঘদিনের ত্যাগের প্রতি ন্যায্য সম্মান। প্রবাসীরা হবেন বাংলাদেশের অর্থনীতি, কূটনীতি ও সংস্কৃতির ত্রিমাত্রিক শক্তি। আমরা চাই, প্রধানমন্ত্রী হলে তারেক রহমান প্রবাসীদেরকে নীতি-নির্ধারণী ফোরামে অংশীদার করবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব বিসিপিএম–এর সভাপতি মো. আমিনুল ইসলাম রতন।
অনুষ্ঠানে দেশের জনগণ ও প্রবাসীদের মঙ্গল কামনায় দোয়া পাঠ করেন ব্যবসায়ী ও কমিউনিটি নেতা তালহা মাহমুদ।

কৃতজ্ঞতা প্রকাশ ও সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমিউনিটি নেতা আব্দুল জলিল লিটন, এস এম রহমান তনু, এম জে আলম, মোয়াজ্জেম হোসেন নিপু, কাজী সালাহ উদ্দিন, মো. জসিম উদ্দিন, মঞ্জু খা, জাকির হোসেন, আনোয়ার হোসেন সেলিম, শাহজাহান হাওলাদার, রমজান আলী, আলি খান জুয়েল, নূরে সিদ্দিকী সুমন, আলামিন মোল্লা, আসাদুজ্জামান মাসুম, আমিনুল ইসালাম বিপ্লব, হাসিবুর রহমান শান্ত, কে এ সবুজ, ইমন, হেলাল শিকদার, আল-ইমরান, মারুফ ইলাহী, এম মোজাম্মেল হক প্রধান, জাকারিয়া, বাবু, ইসমাইল আকন্দ, হান্নান মল্লিক ও মিন্টু প্রমুখ।

আরও দেখুন

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৩ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৬ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৭ দিন আগে

এআই যুগে শ্রমিক অধিকার রক্ষায় বিশ্বকে এক হওয়ার আহ্বান শিমুল বিশ্বাস এমপির

এআই যুগে শ্রমিক অধিকার রক্ষায় বিশ্বকে এক হওয়ার আহ্বান শিমুল বিশ্বাস এমপির

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, প্রযুক্তির অগ্রগতি নতুন সম্ভাবনা সৃষ্টি করলেও উন্নয়নশীল দেশগুলোর জন্য তা নতুন ধরনের ঝুঁকিও তৈরি করছে। বিশেষ করে নারী কর্মসংস্থান হ্রাস, যুব বেকারত্ব বৃদ্ধি এবং অভিবাসী শ্রমিকদের অনিশ্চয়তা বাড়ার বিষয়টি উদ্বেগজনক।

৭ দিন আগে