logo
সুপ্রবাস

জাপানে উত্তরবঙ্গ কমিউনিটির যাত্রা শুরু

কাজী ইনসানুল হক, টোকিও, জাপান১১ ফেব্রুয়ারি ২০২৬
Copied!
জাপানে উত্তরবঙ্গ কমিউনিটির যাত্রা শুরু

কোনো একক জেলা নয়, বাংলাদেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলার প্রবাসীদের সমন্বয়ে জাপানে শুরু হলো উত্তরবঙ্গ কমিউনিটি, জাপানের পথচলা।

গত রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানী টোকিওর বৈরী আবহাওয়া অগ্রাহ‍্য করে জাপনপ্রবাসী উত্তরাঞ্চলের বিপুলসংখ্যক প্রবাসী সমবেত হয়ে ‘উত্তরবঙ্গ কমিউনিটি, জাপানের সূচনালগ্নে নিজেদের উপস্থিতি নিশ্চিত করেন।

North Bengal Community 2

জাপানে প্রবাসী বাংলাদেশিদের সংখা ৪০ হাজার ছাড়িয়েছে যা ৫০ হাজার হতে আর বেশি দিন লাগবে না। পরিসংখানে দেখা গেছে, ২০১৩ সালে সংখ‍্যটি ছিল মাত্র ৯ হাজার ১১৫ জন। ২০২৪ সালে তা বেড়ে হয় ৩১ হাজার ৫০০ জন। একই বছরের ডিসেম্বরে তা ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। এই উর্ধগতির সূচক বাড়ছে নতুন শিক্ষার্থী, টেকনিক্যাল ইর্ন্টানশিপ প্রোগ্রাম (টিআইপি) ও স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার প্রোগ্রামে (এসএসডব্লিউ) আসার সূত্রে।

North Bengal Community 3

বেসরকারি সূত্রে জাপানে উত্তরবঙ্গের প্রবাসীর সংখা হাজারের মতো। উত্তরবঙ্গ কমিউনিটি, জাপানে আমাদের সদস‍্য সংখা প্রায় ৩০০। এর মানে বিপুলসংখ্যক উত্তরবঙ্গের প্রবাসীদের কাছে আমরা এখনো পৌঁছাতে পারিনি।

সংগঠনের সূচনা দিনে উপস্থিত সবাইকে নিয়ে আমরা একটি চমৎকার দিন কাটাই। সবার সঙ্গে পরিচিতি, মতবিনিময় এবং সব শেষে সবার মতামতের ভিত্তিতে দুই বছরের জন‍্য পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

North Bengal Community 4

নবগঠিত সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন—মুন্সি রোকেয়া সুলতানা (রেনু), কাজী ইনসানুল হক, বিমান পোদ্দার, কাজী আসগর আহমেদ সানি, আব্দুস সামাদ কামাল।

পরিচালনা পর্ষদ—সভাপতি অধ্যাপক ডক্টর জাকির হোসেন; সহ সভাপতি শাহীন মিজানুর রহমান ও আবু সালেহ্‌ মো. জিনিয়াস; সাধারণ সম্পাদক এস এম জি মোস্তফা; যুগ্ম সম্পাদক সুমন জায়েদি. জাহিদ চৌধুরী, সোমা রুমানা, এম ডি আলম (মাহি), রুহানী আকিয়ামা, মাবুদ সরকার, কামরুজ্জামান, আসাদ জামান ও সায়েদ আহমেদ হোসাইন অমিত; কোষাধ্যক্ষ মো. মাহমুদুল ইসলাম ইকো।

এ ছাড়াও প্রত্যেক জেলা থেকে একজন পুরুষ ও একজন নারীকে নিয়ে মোট ৩২ সদস্যের একটি শক্তিশালী সাংগঠনিক সম্পাদকের টিম গঠন করা হয়।

North Bengal Community

জাপানে বসবাসরত প্রবাসীদের আমন্ত্রণ করে আগামী ৩ মাসের মধ‍্যে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সব শেষে সারা জাপানে ছড়িয়ে থাকা উত্তরবঙ্গের সকল প্রবাসী ভাই–বোনদের কাছে আমাদের এই সংগঠনের বার্তা পৌঁছে দিয়ে সর্বোচ্চসংখক সদস‍্য নিবন্ধন করে দেশের জন্য তাদের মূল্যবান জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগানোর আশা ব‍্যাক্ত করা হয়।

আরও দেখুন

লন্ডনে নজরুল উৎসব ২০২৬, এক অনন্য সফল আয়োজন

লন্ডনে নজরুল উৎসব ২০২৬, এক অনন্য সফল আয়োজন

অনুষ্ঠানের সমাপনী পর্বে একক সংগীত পরিবেশন করেন কাজী নজরুল ইসলামের প্রপৌত্রী নূপুর কাজী। তার হৃদয়স্পর্শী কণ্ঠ ও আবেগময় পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

৮ দিন আগে

কুয়ালালামপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে যশোর জেলা সমিতির শুভেচ্ছা

কুয়ালালামপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে যশোর জেলা সমিতির শুভেচ্ছা

ব্যস্ত রাষ্ট্রীয় সফরের কর্মসূচির মধ্যেও প্রতিমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির নেতারা প্রতিমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

৮ দিন আগে

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১০ দিন আগে