logo
সুপ্রবাস

ক্যানবেরায় ন্যাশনাল মাল্টিকালচারাল ফেস্টিভ্যালে বাংলাদেশিদের পরিবেশনা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৫ ঘণ্টা আগে
Copied!
ক্যানবেরায় ন্যাশনাল মাল্টিকালচারাল ফেস্টিভ্যালে বাংলাদেশিদের পরিবেশনা

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অত্যন্ত জাকজমকভাবে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি হয়ে গেল ন্যাশনাল মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল (এনএমএফ)।

এই উৎসব অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার সবচেয়ে বড় ও বর্ণিল সাংস্কৃতিক উৎসবগুলোর একটি। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এই উৎসব আয়োজন করা হয়, যেখানে দেশটির বিভিন্ন জাতিগোষ্ঠী ও সম্প্রদায় তাদের নিজ নিজ সংস্কৃতি, ঐতিহ্য, সংগীত, নৃত্য, পোশাক ও খাবার তুলে ধরার সুযোগ পায়।

BAAC 2

ন্যাশনাল মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল মূলত বহু সাংস্কৃতিকতা, পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক সম্প্রীতির উদ্‌যাপন। এই উৎসবে বিশ্বের নানা দেশের ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশনা, রঙিন প্যারেড, হস্তশিল্পের প্রদর্শনী এবং বৈচিত্র্যময় খাবারের স্টল দর্শনার্থীদের আকর্ষণ করে। স্থানীয় কমিউনিটি গ্রুপ, স্বেচ্ছাসেবক ও শিল্পীদের সক্রিয় অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অন্তর্ভুক্তিমূলক।

এই ফেস্টিভ্যাল শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ায় এবং অস্ট্রেলিয়ার বহু সাংস্কৃতিক পরিচয়কে আরও শক্তিশালী করে। পরিবার, শিশু ও সব বয়সের মানুষের জন্য এটি একটি উন্মুক্ত ও আনন্দঘন মিলনমেলা, যেখানে এক ছাদের নিচে বিশ্বসংস্কৃতির স্বাদ নেওয়া যায়।

BAAC 3

এবারের তিন দিনব্যাপী এনএমএফ অনুষ্ঠানে বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন অব ক্যানবেরা (বিএএসি) সবকটি অঙ্গনে তাদের উপস্থিতি তুলে ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা ও বাংলাদেশি খাবারের ষ্টলের মাধ্যমে যা বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য ও শিল্পসত্তাকে আন্তর্জাতিক দর্শকের সামনে সুচারুভাবে তুলে ধরে।

BAAC 4

বিএএসির শৈল্পিক নির্দেশনা, ঐতিহ্যবাহী পোশাক এবং রঙ ও ছন্দের সমন্বয়ে উপস্থাপিত শোভাযাত্রাটি উৎসব প্রাঙ্গণে এক প্রাণবন্ত ও মর্যাদাপূর্ণ আবহ সৃষ্টি করে, যা বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সৃজনশীলতার প্রতিফলন। ক্যানবেরার বাংলাদেশি শিল্পীদের সুসমন্বিত পরিবেশনায় লোকজ সংগীত, আধুনিক সুর, নৃত্য ও দেশাত্মবোধক উপস্থাপনার এক নান্দনিক সংকলন দর্শকদের মুগ্ধ করে।

এই আয়োজন কেবল একটি পরিবেশনা নয়; বরং ক্যানবেরার বহু সাংস্কৃতিক পরিসরে বাংলাদেশের পরিচয়কে গভীরতা ও মর্যাদার সঙ্গে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ, প্রজন্মান্তরে তা বহন এবং ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে অর্থবহ সংযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি হয়েছে।

BAAC 5

বিএএসি এই সফল আয়োজনের জন্য শিল্পী, স্বেচ্ছাসেবক, আয়োজক কমিটি এবং উপস্থিত দর্শকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে। সংগঠনটি ভবিষ্যতেও ক্যানবেরার বহুসাংস্কৃতিক পরিমণ্ডলে বাংলাদেশের সংস্কৃতি, শিল্প ও মূল্যবোধকে সুদৃঢ় ও সুপরিকল্পিত উপস্থাপনার মাধ্যমে তুলে ধরতে অঙ্গীকারবদ্ধ। বিজ্ঞপ্তি

আরও দেখুন

নিউইর্য়কে লিডারশিপ সামিটে প্রার্থীদের সঙ্গে বাংলাদেশি আমেরিকানদের মতবিনিময়

নিউইর্য়কে লিডারশিপ সামিটে প্রার্থীদের সঙ্গে বাংলাদেশি আমেরিকানদের মতবিনিময়

তিনি আরও বলেন, নিউইর্য়কে বাংলাদেশিদের সংখ্যা ও নাগরিক অংশগ্রহণ দিন দিন বাড়ছে। কিন্তু এখনো কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্যে নির্বাচিত বাংলাদেশি জনপ্রতিনিধির অভাব, সিটির সরকারি উচ্চপদে বাংলাদেশিদের সীমিত উপস্থিতি এবং পরিবার ও তরুণদের জন্য পর্যাপ্ত কমিউনিটি সেন্টারের অভাব উল্লেখযোগ্য।

৩ ঘণ্টা আগে

ক্যানবেরায় ন্যাশনাল মাল্টিকালচারাল ফেস্টিভ্যালে বাংলাদেশিদের পরিবেশনা

ক্যানবেরায় ন্যাশনাল মাল্টিকালচারাল ফেস্টিভ্যালে বাংলাদেশিদের পরিবেশনা

এবারের তিন দিনব্যাপী এনএমএফ অনুষ্ঠানে বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন অব ক্যানবেরা (বিএএসি) সবকটি অঙ্গনে তাদের উপস্থিতি তুলে ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা ও বাংলাদেশি খাবারের ষ্টলের মাধ্যমে যা বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য ও শিল্পসত্তাকে আন্তর্জাতিক দর্শকের সামনে সুচারুভাবে তুলে ধরে।

৫ ঘণ্টা আগে

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিবের বিদায় সংবর্ধনা

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিবের বিদায় সংবর্ধনা

বক্তারা বিদায়ী প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের পেশাদারত্ব, সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তার গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

৫ দিন আগে

সিডনিতে বাংলাদেশের সাংবিধানিক শাসন সংকট নিয়ে আন্তর্জাতিক সেমিনার

সিডনিতে বাংলাদেশের সাংবিধানিক শাসন সংকট নিয়ে আন্তর্জাতিক সেমিনার

সেমিনারের সভা প্রধান আইনজীবী সিরাজুল হক বলেন অতীতের এই অভিজ্ঞতাগুলো একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করে। সংবিধান অনুযায়ী শাসন আইন দ্বারা পরিচালিত হয়, নাকি রাজনৈতিক প্রয়োজনীয়তার নামে পরে আইনি আকারে সাজানো হয় তা জনগণের কাছে প্রশ্ন।

৬ দিন আগে