কর্মশালায় অংশগ্রহণকারীদের ২০০৩ সালের ইউনেসকো কনভেনশনের মূলনীতি, নৈতিক নথিভুক্তকরণ প্রক্রিয়া এবং অবাধ, পূর্বানুমোদিত ও অবহিত সম্মতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
এই মিলনমেলা আমাকে নতুন করে বুঝিয়ে দিল—শিক্ষা শুধু একটি প্রতিষ্ঠান নয়, শিক্ষা এক ধরনের আত্মীয়তা। যে কলেজই হোক, যে ব্যাচই হোক—যখন কিছু মানুষ তাদের ছাত্রজীবনের স্মৃতি নিয়ে একত্র হয়, তখন সেখানে এক ধরনের পবিত্রতা জন্ম নেয়। সেই পবিত্রতাই আমাকে গভীরভাবে আন্দোলিত করেছিল।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিসমিক অবজারভেটরির তথ্যমতে, রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং উৎপত্তিস্থল সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায়। পরের ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৩ এবং এর উৎপত্তিস্থল ছিল বিয়ানীবাজারের পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়।
অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।
কয়েক দিন পর সৌদি আরব থেকে দেশে ফেরার কথা ছিল সাইফুল ইসলামের (২৮)। কর্মস্থলে সাপ্তাহিক ছুটি থাকায় আত্মীয়স্বজনের জন্য কেনাকাটা করতে আরেক সহকর্মীকে নিয়ে গাড়িতে করে শহরে যাচ্ছিলেন। পথে উটের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়ি উল্টে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
১৬ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ পড়েন মৌলভীবাজার জেলার শতাধিক পরিবারের মুসল্লিরা।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ছুরিকাঘাতে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। তার নাম নোমান আহমদ (৩৫)। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার বাড্ডা বাজারে তিনি হামলার শিকার হন।
মৌলভীবাজারের জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওবায়দুল ইসলাম ওরফে রুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৌলভীবাজারের কুলাউড়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতা ওয়াসকুরনীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
মৌলভীবাজারে বিস্ফোরক ও মারামারি মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এ বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের মধ্যে গৃহনির্মাণ সামগ্রী বিতরণে অর্থ অনুদান দিয়েছে মৌলভীবাজার ঐক্য পরিষদ বাহরাইন।
জার্মানিতে গিয়ে উন্নত জীবনযাপনের স্বপ্ন ছিল লিটন চৌধুরীর। সেই দেশে যেতে বেলারুশ সীমান্ত দিয়ে পোল্যান্ডে প্রবেশের চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু তিনিসহ কয়েকজন অভিবাসন-প্রত্যাশী পোল্যান্ড পুলিশের হাতে ধরা পড়ে যান। তাদের পুশব্যাক করা হয়।
মৌলভীবাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুক্তরাষ্ট্রপ্রবাসী সাকিব চৌধুরী সোহান (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাবাসীদের সংগঠন বড়লেখা প্রবাসী কল্যাণ সোসাইটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।