logo
খবর

মৌলভীবাজারে ছুরিকাঘাতে যুবদল নেতার মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ জানুয়ারি ২০২৫
Copied!
মৌলভীবাজারে ছুরিকাঘাতে যুবদল নেতার মৃত্যু
নোমান আহমদ। ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ছুরিকাঘাতে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। তার নাম নোমান আহমদ (৩৫)। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার বাড্ডা বাজারে তিনি হামলার শিকার হন।

খবর প্রথম আলোর।

নোমান আহমদ বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের রাঙ্গিনগর গ্রামের লেচু মিয়ার ছেলে। তিনি উপজেলার সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোমান আহমদ বাড্ডা বাজারে ছিলেন। হঠাৎ ২ যুবক এসে তার শরীরের বিভিন্ন স্থানে ছুরি মেরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন নোমানকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যায়। পরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করে কর্তৃব্যরত চিকিৎসকেরা। প্রাথমিকভাবে হামলার কারণ সম্পর্কে জানা যায়নি।

সুজানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাবুল আহমদ বলেন, নোমান আহমদ সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। নোমান দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি এই ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, টাকার লেনদেন নিয়ে এই হামলার ঘটনা ঘটতে পারে। এখনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ প্রক্রিয়াধীন আছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৬ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

৯ দিন আগে