logo
খবর

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ এক দিনের রিমান্ডে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ নভেম্বর ২০২৪
Copied!
সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ এক দিনের রিমান্ডে
সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে বিস্ফোরক ও মারামারি মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (২৭ নভেম্বর) মৌলভীবাজারের চিফ জুডিশিয়াল দ্বিতীয় (শ্রীমঙ্গল আমলী) আদালতের ম্যাজিস্ট্রেট মিছবাউর রহমান এ আদেশ দেন।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

এ দিন আবদুস শহীদকে আদালতে হাজির করে তাঁকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে এক দিনের জন্য রিমান্ডে নেওয়ার আদেশ দেয় আদালত।

সরকারি পক্ষের আইনজীবী আবু নছর মোহাম্মদ মাসহুদ বলেন, বয়স বিবেচনায় আদালত সাবেক কৃষিমন্ত্রীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ভোজপুর বাজারে মারামারি হয়। এই ঘটনার ৬ বছর পর এ বছরের ২৪ অক্টোবর ওই এলাকার মো. আহাদ মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা করেন। মামলায় সাবেক কৃষিমন্ত্রী, শ্রীমঙ্গলের চেয়ারম্যান ভানুলাল রায়, আওয়ামী লীগের শ্রীমঙ্গল উপজেলা শাখার সহসভাপতি ইফসুফ আলীসহ ৫৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে অভিযুক্ত করে মামলা করা হয়।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৬ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

৯ দিন আগে