logo
খবর

মৌলভীবাজারে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ জানুয়ারি ২০২৫
Copied!
মৌলভীবাজারে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
প্রতীকী ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওবায়দুল ইসলাম ওরফে রুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওবায়দুল ইসলাম সর্বশেষ ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। তিনি আওয়ামী লীগের সমর্থক হলেও তাঁর দলীয় কোনো পদপদবি নেই।

স্থানীয় বাসিন্দারা বলেন, বুধবার বেলা তিনটার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে প্রশাসনের ডাকা একটি সভায় যোগ দিতে যান ওবায়দুল ইসলাম। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশের একটি দল।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কয়েকজন আন্দোলনকারীর ওপর হামলা হয়েছিল। এ ব্যাপারে শিক্ষার্থী তারেক মিয়া বাদী হয়ে ২৬ আগস্ট আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী বিভিন্ন সংগঠনের ৬৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকেও অভিযুক্ত করা হয়।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরশেদুল আলম ভূঁইয়া জানান, ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম মামলাটির এজাহারভুক্ত অভিযুক্ত না হলেও তদন্তে ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততার তথ্য-প্রমাণ মিলেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মিছিলে সামনের সারিতে ছিলেন তিনি। গতকাল তাঁকে মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়েছে।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

১২ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৬ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৮ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৮ দিন আগে