logo
সুপ্রবাস

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে মৌলভীবাজার ঐক্য পরিষদ বাহরাইন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ নভেম্বর ২০২৪
Copied!
বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে মৌলভীবাজার ঐক্য পরিষদ বাহরাইন
ছবি: সংগৃহীত

এ বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের মধ্যে গৃহনির্মাণ সামগ্রী বিতরণে অর্থ অনুদান দিয়েছে মৌলভীবাজার ঐক্য পরিষদ বাহরাইন।

শুক্রবার (২২ নভেম্বর) বাহরাইনের রাজধানী মানামার স্থানীয় কুকমেইল রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে এ অর্থ অনুদান হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুরমান মিয়া। যৌথ সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিষ্ণু পদদেব ও সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী।

এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব (লেবার উইং) মাহফুজুর রহমান। গেস্ট অব অনারে ছিলেন মৌলভীবাজার ঐক্য পরিষদ বাহরাইনের প্রধান উপদেষ্টা মাহবুব আলম হামিদ, প্রধান বক্তা ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মো. আরিফ, আব্দুস সাত্তার, শামিম আহম্মেদ ওলি, দিলদার মাহমুদ, শাহ আলম, এস এম শামিম।

অনুষ্ঠানে দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমানের হাতে অর্থ অনুদানের ৯ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

২০ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে