logo

সংঘর্ষ

ইরানের বিক্ষোভে কমপক্ষে ৫ হাজার নিহত

ইরানের বিক্ষোভে কমপক্ষে ৫ হাজার নিহত

এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স ওই আঞ্চলিক সরকারি কর্মকর্তার বরাতে জানিয়েছে, এই তালিকায় প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে। ওই কর্মকর্তা ‘সন্ত্রাসী’ ও ‘সশস্ত্র দাঙ্গাকারীদের’ এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছেন।

১৮ জানুয়ারি ২০২৬

ঝিনাইদহে জমি নিয়ে সংঘর্ষে প্রবাসী নিহত, বাড়িতে আগুন

ঝিনাইদহে জমি নিয়ে সংঘর্ষে প্রবাসী নিহত, বাড়িতে আগুন

আজ শনিবার সকাল ১০টার দিকে কালা-লক্ষ্মীপুর মাঠে বাতুল বিশ্বাস ও সিরাজ মোল্লার সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এক পর্যায়ে, সিরাজের সমর্থকেরা মাহবুবকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।

১৫ নভেম্বর ২০২৫

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ৯ শিশুর বিষয়ে তদন্তের নির্দেশ হাইকোর্টের

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ৯ শিশুর বিষয়ে তদন্তের নির্দেশ হাইকোর্টের

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষের মামলায় শিশুদের গ্রেপ্তারের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। সংশ্লিষ্টদের আগামী ৫ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

২৭ জুলাই ২০২৫

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে থামেনি গোলাগুলি, নিহত বেড়ে ১৬

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে থামেনি গোলাগুলি, নিহত বেড়ে ১৬

সীমান্তবর্তী বিতর্কিত এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো গোলাগুলি চালিয়ে যাচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সবশেষ পাওয়া খবর পর্যন্ত দুদিনের এই সংঘাতে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। নিহতদের ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং ১ জন কম্বোডীয়।

২৫ জুলাই ২০২৫

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ভয়াবহ সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে ওই অঞ্চলে অবস্থানরত বা ভ্রমণে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস।

২৪ জুলাই ২০২৫

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাংলাদেশ জাসদ।

২৩ জুলাই ২০২৫

সচিবালয়ে লাঠিচার্জের পর জিপিও মোড়ে পুলিশ–শিক্ষার্থী সংঘর্ষ

সচিবালয়ে লাঠিচার্জের পর জিপিও মোড়ে পুলিশ–শিক্ষার্থী সংঘর্ষ

লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে সচিবালয় থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে সচিবালয়সংলগ্ন জিপিও মোড়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

২২ জুলাই ২০২৫

গোপালগঞ্জের ঘটনা যে এত বড় হবে, সেই তথ্য গোয়েন্দাদের ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জের ঘটনা যে এত বড় হবে, সেই তথ্য গোয়েন্দাদের ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে হামলার তথ্য গোয়েন্দাদের কাছে ছিল, তবে হামলা যে এত বড় হবে, সেই তথ্য তাদের জানা ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ৪

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ৪

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছে।

১৬ জুলাই ২০২৫

লাহোরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘অকার্যকর’ করে দেওয়ার দাবি ভারতের

লাহোরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘অকার্যকর’ করে দেওয়ার দাবি ভারতের

পাকিস্তানের ‘একাধিক স্থানে’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও রাডার নিশানা করে আঘাত হানার দাবি করেছে ভারত। দেশটির দাবি, তাদের হামলার ফলে লাহোরে একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘অকার্যকর’ হয়ে গেছে। বৃহস্পতিবার (৮ মে) এক বিবৃতিতে ভারত সরকার এই দাবি করেছে।

০৯ মে ২০২৫

ভারত-পাকিস্তানের প্রতি উত্তেজনা না বাড়ানোর আহ্বান যুক্তরাষ্ট্রের

ভারত-পাকিস্তানের প্রতি উত্তেজনা না বাড়ানোর আহ্বান যুক্তরাষ্ট্রের

কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীদের হামলাকে কেন্দ্র করে প্রতিবেশী ভারত ও পাকিস্তানকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শিগগিরই কথা বলবেন।

৩০ এপ্রিল ২০২৫

সিলেটে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংর্ঘষে প্রবাসী নিহত

সিলেটে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংর্ঘষে প্রবাসী নিহত

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে সংর্ঘষে নিহত হয়েছেন এক কাতারপ্রবাসী। সোমবার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়েনের খালোপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

১৭ মার্চ ২০২৫

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

১০ মার্চ ২০২৫

যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে সব আরোহীর মৃত্যুর শঙ্কা

যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে সব আরোহীর মৃত্যুর শঙ্কা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ–আকাশে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পর নদীতে বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই বিমান ও হেলিকপ্টারের ৬৭ জন আরোহীর কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।

৩০ জানুয়ারি ২০২৫

ওয়াশিংটনে বিমান ও হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ১৮ মরদেহ উদ্ধার

ওয়াশিংটনে বিমান ও হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ১৮ মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পর নদীতে বিধ্বস্ত হওয়ার ঘটনায় কমপক্ষে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক পুলিশ কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ খবরটি জানিয়েছে।

৩০ জানুয়ারি ২০২৫

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ফেনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই পক্ষের সংঘর্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

২৯ জানুয়ারি ২০২৫

৭ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

৭ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

আন্দোলনরত সরকারি ৭ কলেজের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৬ জানুয়ারি) রাতে নীলক্ষেত মোড় এলাকায় এ ধটনা ঘটে।

২৭ জানুয়ারি ২০২৫

সিলেটে মাইক দিয়ে লোক জড়ো করে ৩ গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ

সিলেটে মাইক দিয়ে লোক জড়ো করে ৩ গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার এলাকায় মাইক দিয়ে লোক জড়ো করে ৩টি গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়েছে। এ সময় দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

২২ জানুয়ারি ২০২৫

সুনামগঞ্জে ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

সুনামগঞ্জে ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

সুনামগঞ্জে ৩ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল রোববার (১৯ জানুয়ারি) রাত ১১টার দিকে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

২০ জানুয়ারি ২০২৫