বিডিজেন ডেস্ক

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ভয়াবহ সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে ওই অঞ্চলে অবস্থানরত বা ভ্রমণে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এ আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় ভ্রমণ বা বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের নিরাপদ অবস্থানে থাকার বা সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য বা মতামত প্রকাশ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা যেতে পারে।’
জরুরি প্রয়োজনে দূতাবাসের +৬৬৮১৮৭০৮৪৪৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
থাইল্যান্ড ও কম্বোডিয়া সংঘাতে নিহত ডজনখানেক, আহত অনেক
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাবাহিনীর মধ্যে আজ বৃহস্পতিবার সকালের দিকে আবার তীব্র সংঘর্ষ হয়। দুই দেশের মধ্যে বহু দশকের পুরোনো সীমান্ত বিরোধ নতুন করে রক্তক্ষয়ী রূপ নিয়েছে।
থাই সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ৬টি এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ার সামরিক অবস্থানগুলোতে বোমা বর্ষণ করেছে। পাল্টা জবাবে কম্বোডিয়া থাইল্যান্ডের অভ্যন্তরে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১২ জন থাই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তাদের মধ্যে একজন ৮ বছর বয়সী শিশুও রয়েছে। আহত হয়েছে অনেক। থাই সেনাবাহিনীর এক সদস্যও মাইন বিস্ফোরণে নিহত হয় বলে নিশ্চিত করেছে সামরিক সূত্র।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।