logo
প্রবাসের খবর

ভারত-পাকিস্তানের প্রতি উত্তেজনা না বাড়ানোর আহ্বান যুক্তরাষ্ট্রের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ এপ্রিল ২০২৫
Copied!
ভারত-পাকিস্তানের প্রতি উত্তেজনা না বাড়ানোর আহ্বান যুক্তরাষ্ট্রের

কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীদের হামলাকে কেন্দ্র করে প্রতিবেশী ভারত ও পাকিস্তানকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শিগগিরই কথা বলবেন।

বার্তা সংস্থা রয়টার্স ওয়াশিংটন থেকে এ খবর দিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

ওয়াশিংটন গত রোববার বলেছে, পারমাণবিক শক্তিধর দুই দেশ—ভারত ও পাকিস্তানের সঙ্গে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করছে তারা। পাশাপাশি চলতি সংকটে ‘দায়িত্বশীল সমাধানের’ পথে কাজ করতে উভয় দেশকে তারা আহ্বান জানায়।

রুবিওর বক্তব্যের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘আমরা উভয় পক্ষের সঙ্গে যোগাযাগ রাখছি। তাদের বলছি উত্তেজনা না বাড়াতে।’

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, রুবিও ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মঙ্গলবার (গতকাল) বা বুধবার (আজ) কথা বলবেন বলে আশা করা হচ্ছে। একই কাজ করতে অন্য পররাষ্ট্রমন্ত্রীদেরও উৎসাহ দিয়েছেন তিনি।

কাশ্মীরে হামলার পর ওয়াশিংটন প্রকাশ্যে ভারতের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তবে ওয়াশিংটন পাকিস্তানের সমালোচনা করেনি।

গত ২২ এপ্রিলের ওই হামলায় ২৬ জন নিহত হয়। এ ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত। তবে পাকিস্তান তা নাকচ করে দিয়েছে, আহ্বান জানিয়েছেন নিরপেক্ষ তদন্ত করতে।

চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে ভারত আগের চেয়ে আরও বেশি যুক্তরাষ্ট্রের অংশীদার হয়ে উঠছে। তবে পাকিস্তানও যুক্তরাষ্ট্রের একটি মিত্রদেশ হয়ে আছে।

মুসলিম-সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবিদার ভারত ও পাকিস্তান উভয় দেশ। বর্তমানে দুই দেশ কাশ্মীরের অংশবিশেষ নিয়ন্ত্রণ করছে। এ ভূখণ্ড নিয়ে দেশ দুটি অতীতে একাধিকবার যুদ্ধে জড়িয়েছে।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিকতম হামলার ঘটনায় একতরফাভাবে আন্তর্জাতিক সিন্ধু পানিচুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানের বিরুদ্ধে দেশটি নিয়েছে আরও কিছু পদক্ষেপ। পাকিস্তানও পাল্টা বেশ কিছু পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে। উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় পরপর কয়েক দিন গোলাগুলি করেছেন দুই পক্ষের সেনারা।

এমন পরিপ্রেক্ষিতে ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হামলাকারীদের কঠোর সাজা দেওয়ার অঙ্গীকার করেছেন। আর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ভারতের তরফ থেকে পাকিস্তানে হামলা অত্যাসন্ন।

আরও দেখুন

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

২ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

৫ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

৯ দিন আগে

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

৯ দিন আগে