logo
সুপ্রবাস

একটা মৃত্যু চেয়েছি

সহিদুল আলম  স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড
সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড২০ জুন ২০২৫
Copied!
একটা মৃত্যু চেয়েছি

কবিতা

একটা মৃত্যু চেয়েছি—

নীরব, নিরুচ্চার,

যেখানে শব্দেরা আর খোঁচা দেবে না,

প্রশ্নেরা চোখে চোখ রাখবে না আর।

চেয়েছি এমন এক শূন্যতা,

যেখানে আমিই শুধু আছি—

নেই কোনো মুখোশ,

নেই কোনো ‘ভালো আছি’র অভিনয়।

একটা অবসান,

যা শেষের মতো মনে হয়,

কিন্তু হয়তো শুরুই।

আত্মাকে খুঁড়ে খুঁড়ে প্রশ্ন করেছি—

‘আমি কে?’

‘আমি কী চাই?’

‘আমি কেন এতদিন ধরে নিজেকে

ভুল লোকদের আয়নায় দেখেছি?’

আমি ক্লান্ত ছিলাম,

আলোকে দেখে পুড়ে গেছি বারবার—

তবু সেই আগুনেই একদিন বুঝলাম,

আমার ভেতরেও একটা আলো আছে

যা নিভে যায় না এত সহজে।

তখন বুঝলাম—

আমি যে মৃত্যুটার কথা বলি,

তা আসলে নতুন এক জন্মের নাম।

একটা পাল্টে যাওয়ার আকুতি,

একটা সাদা পাতার খোঁজ

যেখানে আমি আরেকবার লিখতে পারি,

নিজের মতো করে।

তাই এখনো মাঝে মাঝে

মৃত্যুর কথা ভাবি,

কিন্তু জানি—

সেই মৃত্যু মানে পালিয়ে যাওয়া নয়,

বরং ফিরে আসা—

নিজের কাছে,

নতুন করে বাঁচার কাছে।

আরও দেখুন

ইউনেসকোর সহায়ক কমিটির অধিবেশনে যোগ দিলেন বাংলাদেশি সাংবাদিক শাহাবুদ্দিন শুভ

ইউনেসকোর সহায়ক কমিটির অধিবেশনে যোগ দিলেন বাংলাদেশি সাংবাদিক শাহাবুদ্দিন শুভ

বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ইউনেসকোর ১৯৭০ কনভেনশনকে অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কাঠামো হিসেবে বিবেচনা করা হয়।

২ দিন আগে

নিউইয়র্ক, টরন্টো ও লন্ডন বইমেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের অভ্র প্রকাশন

নিউইয়র্ক, টরন্টো ও লন্ডন বইমেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের অভ্র প্রকাশন

প্রকাশনা সংস্থাটির নির্বাহী প্রধান অপূর্ব শর্মা বলেন, আন্তর্জাতিক বাংলা বইমেলাগুলো কেবল বই বিক্রির পরিসর নয়; বরং এগুলো প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলা।

২ দিন আগে

ক্যানসার প্রতিরোধে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

ক্যানসার প্রতিরোধে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

বাংলাদেশে ক্যানসারের ক্রমবর্ধমান চাপের বিষয়টি তুলে ধরে এম এ মুহিত প্রতিরোধব্যবস্থা জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্বের ওপর জোর দেন।

৩ দিন আগে

ইউনেসকোর আন্তর্জাতিক সভায় যোগ দিচ্ছেন বাংলাদেশি সাংবাদিক শাহাবুদ্দিন শুভ

ইউনেসকোর আন্তর্জাতিক সভায় যোগ দিচ্ছেন বাংলাদেশি সাংবাদিক শাহাবুদ্দিন শুভ

সভার মূল প্রতিপাদ্য হলো বিশ্বব্যাপী সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ, অবৈধ পাচার প্রতিরোধ এবং চুরি হওয়া সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা। ইউনেসকোর ১৯৭০ কনভেনশনের আওতায় সদস্য রাষ্ট্রগুলো এ বিষয়ে তাদের অভিজ্ঞতা, নীতিমালা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবে।

৪ দিন আগে