logo
সুপ্রবাস

টরন্টোয় ইতিহাসের ধারাবিবরণী পাঠের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্‌যাপন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ ডিসেম্বর ২০২৫
Copied!
টরন্টোয় ইতিহাসের ধারাবিবরণী পাঠের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্‌যাপন

গান, কবিতা, নাচ ও ইতিহাসের ধারাবিবরণী পাঠের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার সংগ্রামে গণমানুষের আত্মত্যাগকে স্মরণ করে কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী টরন্টোয় উদ্‌যাপিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস।

গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় স্থানীয় ইউনাইটেড হোপ চার্চ মিলনায়তনে ‘একটি মুক্ত মঞ্চ টরন্টো আয়োজন’ ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক দর্শক শ্রোতা পুরো সময়টা ধরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আবহের মধ্যে ডুবে থাকেন।

আবৃত্তি শিল্পী হিমাদ্রী রয়ের সঞ্চালনায় নাট্য ব্যক্তিত্ব মাহমুদুল ইসলাম সেলিমের স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে শুরু হয় ‘এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম’ শিরোনামে বিজয় দিবসের এই অনুষ্ঠানমালা।

Victory Day, Toronto 2

অনুষ্ঠানের শুরুতেই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের দিনে ঢাকার ঐতিহাসিক রেসকার্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং সেদিন ঢাকায় ঘটে যাওয়া নানা ঘটনা প্রবাহের ঐতিহাসিক ধারাবিবরণী পাঠ করেন নতুন প্রজন্মের অনিন্দিতা বর্ণমালা ও অরুনিম আহমেদ।

ইংরেজি ভাষায় ড. শামীম আহমেদের লেখা এই ধারা বিবরণীতে ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি উপাখ্যান চমৎকারভাবে ধরা পড়েছে। এ সময় শামীম আহমেদ সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এরপর শুরু হয় জাগরণের গান। সংগীতশিল্পী নাহিদ কবিরের পরিচালনায় এই পর্বে স্বাধীন বাংলা কেন্দ্রসহ মুক্তিযুদ্ধভিত্তিক গান সমবেতভাবে পরিবেশিত হয়। এতে অংশ নেন যথাক্রমে শিল্পী চিত্রা সরকার, নাহিদ কবির, মৈত্রেয়ী দেবী, ইভা নাগ, শিখা আখতারী আহমাদ, তানিয়া নূর, সোহানা আমিন, রাশিদা এলাহী, গৌরী দাস, নিঘাত মর্তুজা, আশরাফুন নাহার, এনামুল কবির, পার্থ সারথি সিকদার, নবিউল হক, গোলাম মোস্তফা, সাখাওয়াত আহমেদ, সুভাষ দাশ, শরিফুর রহমান জুয়েল, জহুরুল ইসলাম। এসময় শিল্পীদের যন্ত্রাংশে সহায়তা করেন শিল্পী রূপতনু শর্মা ও চিন্ময় কর।

Victory Day, Toronto 3

পরে কবিতা আলেখ্যে তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের কথা। এতে অংশ নেন শিখা আহমাদ, মানবী মৃধা, তাপস কর্মকার, অনুরাগ ও তানিয়া নূর।

অনুষ্ঠানের শেষ পর্বে নৃত্য পরিবেশন করেন গীতাঞ্জলি মিউজিক একাডেমির সাইদা চৌধুরী লিসা, ডালিয়া আহমেদ, আস্থা জাহান, সুবাহ জামান, সুকন্যা চৌধুরী ও সীমা বড়ুয়া, নৃত্য ঝংকারের আরাশী, উপনীতা, শ্রেয়া, মেধা, প্রার্থনা, নয়মী ও চিত্রা দাস এবং তারানা থেকে পারমিতা তিন্নি ও কিয়ারা, গার্গী লাহিড়ী ও মৌমিতা পাল।

মুক্তিযুদ্ধ ও দেশাত্বনোধক গানের তালে শিল্পীদের নৃত্য পরিবেশনা দর্শকদের প্রশংসা কাড়ে। সুশংখল ও পেশাদার ব্যবস্থাপনায় অংশগ্রহণকারী শিল্পীদের নৈপুণ্যে ‘একটি মুক্ত মঞ্চ টরন্টো আয়োজন’–এর বিজয় দিবসের পুরো অনুষ্ঠানটি দর্শকদের প্রশংসা কুড়ায়। বিজ্ঞপ্তি

আরও দেখুন

লন্ডনে নজরুল উৎসব ২০২৬, এক অনন্য সফল আয়োজন

লন্ডনে নজরুল উৎসব ২০২৬, এক অনন্য সফল আয়োজন

অনুষ্ঠানের সমাপনী পর্বে একক সংগীত পরিবেশন করেন কাজী নজরুল ইসলামের প্রপৌত্রী নূপুর কাজী। তার হৃদয়স্পর্শী কণ্ঠ ও আবেগময় পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

৭ দিন আগে

কুয়ালালামপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে যশোর জেলা সমিতির শুভেচ্ছা

কুয়ালালামপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে যশোর জেলা সমিতির শুভেচ্ছা

ব্যস্ত রাষ্ট্রীয় সফরের কর্মসূচির মধ্যেও প্রতিমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির নেতারা প্রতিমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

৭ দিন আগে

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

৯ দিন আগে