বিডিজেন ডেস্ক

ইসরায়েলের প্রাথমিক হামলায় একাধিক সামরিক কমান্ডার নিহত হওয়ার পরও ইরানের অবিরাম ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে, তেহরানের বাহিনী পুনরায় সংগঠিত হতে সক্ষম। শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের হারানোর পরও ইরানের এই পুনর্গঠন সক্ষমতা ইসরায়েলকেও বিস্মিত করেছে।
যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন দেশটির একজন বিশ্লেষক।
যুক্তরাষ্ট্রের কোয়েন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের ভাইস প্রেসিডেন্ট ট্রাইটা পার্সি বলেন, ‘ইসরায়েলিরা ইরানের পুনর্গঠন সক্ষমতাকে অবমূল্যায়ন করেছে। কারণ তারা (ইসরায়েলিরা) অত্যন্ত সফলভাবে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করেছিল এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে হত্যা করতে সক্ষম হয়েছিল।’
পার্সি জানান, ইসরায়েল বিশ্বাস করেছিল যে, তারা ইরানের কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ব্যাহত করেছে। কিন্তু সেই ধারণা দ্রুত বদলে গেছে।
এই সমর বিশারদ আরও বলেন, এখন আমরা যা দেখছি তা হলো, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সমস্ত স্তর ভেদ করতে সফল হচ্ছে।
পার্সি সিএনএনকে যখন তাঁর এই মূল্যায়নের কথা বলছিলেন, সেই সময়ই আজ সোমবার (১৬ জুন) ভোরের দিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নতুন ঢেউ নেমে আসে এবং ইসরায়েলের একাধিক স্থানে আঘাত হানে।
ইরান ও ইসরায়েল—দুই পক্ষেই হামলার তীব্রতা বাড়ানোর ফলে হতাহতের সংখ্যাও বাড়ছে। তেহরানের বাসিন্দারা নিরাপত্তার সন্ধানে রাজধানী ছেড়ে পালানোর চেষ্টা করছে। অন্যদিকে ইসরায়েলে রাতভর বিস্ফোরণ ও আগুন দেখা গেছে। বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত শুক্রবার ভোরে ইসরায়েলের নজিরবিহীন ‘অপারেশন রাইজিং লায়ন’ অভিযানে ইরানের সর্বোচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, তাদের এলিট রেভল্যুশনারি গার্ডস কর্পসের প্রধান, বিমানবাহিনীর প্রধান এবং একজন সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান নিহত হয়েছেন। এই বিশাল ক্ষতির পরও ইরানের পাল্টা আক্রমণের সক্ষমতা আন্তর্জাতিক বিশ্লেষকদের নজর কেড়েছে।

মোলেন বলেন, “হয় প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে স্থায়ী মর্যাদার আওতায় এখানে থাকার চেষ্টা করুন, নয়তো আমরা আপনাকে নিজ দেশে ফিরে যেতে সহায়তা করব।”
সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালে এনজিওগুলো এখনো প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের চেষ্টা চালিয়ে যাওয়া অভিবাসীদের সঙ্গে যোগাযোগ ও পরামর্শ দেওয়ার কার্যক্রম জোরদার করেছে। স্পেনে প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষ অনানুষ্ঠানিকভাবে কাজ করেন এবং বৈধ বসবাসের অনুমতি পেতে অনেক ক্ষেত্রেই এক বছরেরও বেশি সময় লাগে।
বার্নহ্যাম প্রধানমন্ত্রী হলে গত এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী হবেন। লেবার পার্টির অনেকের বিশ্বাস, ভোটারদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ স্থাপন এবং নাইজেল ফারাজের অভিবাসনবিরোধী রিফর্ম ইউকে পার্টির উত্থান মোকাবিলায় বার্নহ্যামের ব্যক্তিত্ব ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই সবচেয়ে কার্যকর হতে পারে।
ড্রস্কি বলেন, “ছোটবেলা থেকেই বিইটি অ্যাওয়ার্ডস দেখে বড় হয়েছি। আমার আগে যেসব কিংবদন্তি কৌতুক অভিনেতা এই অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, তারা মানদণ্ড অনেক উঁচুতে নিয়ে গেছেন। সেই ইতিহাসের অংশ হতে পারাটা আমার জন্য গর্বের। তবে মঞ্চে আমি আমার নিজস্ব ধরনের কমেডিই নিয়ে আসব।”

১ দিন আগে