logo
প্রবাসের খবর

গাজায় দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিসর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ অক্টোবর ২০২৪
Copied!
গাজায় দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিসর
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ছবি: সংগৃহীত

গাজায় দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিসর। যুদ্ধবিরতির প্রস্তাবে কয়েকজন ফিলিস্তিনি কারাবন্দীকে ছেড়ে দেওয়ার বিনিময়ে চারজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথাও বলা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি রোববার কায়রোতে এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতির এ প্রস্তাব দেওয়ার কথা জানান। সিসি একে একটি স্থায়ী যুদ্ধবিরতির পথে প্রাথমিক পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। সংবাদ সম্মেলনে তাঁর পাশে ছিলেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবউন।

সিসি আরও বলেন, ‘অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ১০ দিনের মধ্যে কীভাবে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো যায়, তা নিয়ে আলোচনা আবার শুরু করা উচিত।’ ইসরায়েল ও হামাস তাৎক্ষণিকভাবে মিসরের এই যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে প্রতিক্রিয়া জানায়নি।

গাজায় হামলা অব্যাহত

এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

রোববার (২৭ অক্টোবর) ইসরায়েলের হামলায় গাজায় কমপক্ষে ৫৩ জন এবং লেবাননে ২১ জন নিহত হয়েছেন।

আল জাজিরা এ খবর দিয়েছে।

আল–জাজিরার খবরে আরও বলা হয়, এক বছরের বেশি সময় ধরে চলা গাজাযুদ্ধ অবসানের পথ খুঁজে পেতে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক কাতারের দোহায় গেছেন। সেখানে তারা একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি এবং কয়েকজন ইসরায়েলি জিম্মি ও কারাবন্দী ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া নিয়ে আলোচনা করবেন।

আল–জাজিরার খবরে জানানো হয়, গাজার অবরুদ্ধ উত্তরাঞ্চলে ‘মৃত্যু, আহত এবং ধ্বংসের ভয়াবহ মাত্রা’ দেখে আঁতকে ওঠার কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সূত্র: রয়টার্স ও আল জাজিরা

আরও দেখুন

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

৭ ঘণ্টা আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

৩ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

৭ দিন আগে

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

৭ দিন আগে