
শরীফুল আলম

দিনে দিনে বেশ অগোছালো হয়ে যাচ্ছি
মাঝে মাঝে নিয়মও ভাঙছি অনিয়ম করে
অনিবার্য ধ্বংস নগরী
অসম্পূর্ণ ধ্বংস হয় নিজের মাঝে,
নদীরও কিছু কথা থাকে
নীরব কিছু ব্যথা থাকে
মানুষের থাকে ব্যথার প্লাবন।
তুমি আছো কিংবা নেই
তবুও মধ্যরাতে কষ্টগুলো গড়িয়ে পড়ে বৃষ্টির মতো,
রাতের আবার ঘ্রাণ!
ঘ্রাণ?
ওটা ভুল বানান
ওটা শব্দ
ভালোবাসা বড় বেশি জেদি শব্দ,
প্রয়োজন নেই তবুও উত্তর খুঁজে ভঙ্গুর সময়ে,
সরে সরে যায়
মরে মরে যায়
গায়ে রৌদ্র–দুপুর,
আলো নেই তবুও দাবি করে ওজন
অচল শব্দের উত্তরাধিকার
আড়ালে থাকি আমি
আর তুমি শূন্যের মাঝে মহা শূন্যস্থান।
নিজের বিপরীতে চলছি আমি
ঘন অন্ধকার
তুমি অদেখা ছায়া
তুমি ছায়ার তরঙ্গ,
তুমি আদি এবং মৌলিক
উপলব্ধির বদল তুমি,
স্বপ্ন, ওটা মিথ্যে
অপ্রতিরোধ্য সত্য হলো জীবন্ত স্পন্দন।
মধ্যাকর্ষণের মিষ্টি ছলনায়
যদি আবার কোনোদিন ঝড়ের জন্ম হয়
জলের মুখে দাঁড়িয়ে
সেদিন আমিও ধ্বংস হবো
দুজনে ধাক্কা খেয়ে একত্রে ভাঙব
পরস্পর বিদ্রোহ করে বলে উঠব
ভালো নেই আমরা।
শরীফুল আলম: বোর্ড মেম্বার, পিভিসি কন্টেইনার করপোরেশন ইএসএ, কলামিস্ট ও কবি, নিউইয়র্ক, আমেরিকা যুক্তরাষ্ট্র।
ইমেইল: [email protected]

দিনে দিনে বেশ অগোছালো হয়ে যাচ্ছি
মাঝে মাঝে নিয়মও ভাঙছি অনিয়ম করে
অনিবার্য ধ্বংস নগরী
অসম্পূর্ণ ধ্বংস হয় নিজের মাঝে,
নদীরও কিছু কথা থাকে
নীরব কিছু ব্যথা থাকে
মানুষের থাকে ব্যথার প্লাবন।
তুমি আছো কিংবা নেই
তবুও মধ্যরাতে কষ্টগুলো গড়িয়ে পড়ে বৃষ্টির মতো,
রাতের আবার ঘ্রাণ!
ঘ্রাণ?
ওটা ভুল বানান
ওটা শব্দ
ভালোবাসা বড় বেশি জেদি শব্দ,
প্রয়োজন নেই তবুও উত্তর খুঁজে ভঙ্গুর সময়ে,
সরে সরে যায়
মরে মরে যায়
গায়ে রৌদ্র–দুপুর,
আলো নেই তবুও দাবি করে ওজন
অচল শব্দের উত্তরাধিকার
আড়ালে থাকি আমি
আর তুমি শূন্যের মাঝে মহা শূন্যস্থান।
নিজের বিপরীতে চলছি আমি
ঘন অন্ধকার
তুমি অদেখা ছায়া
তুমি ছায়ার তরঙ্গ,
তুমি আদি এবং মৌলিক
উপলব্ধির বদল তুমি,
স্বপ্ন, ওটা মিথ্যে
অপ্রতিরোধ্য সত্য হলো জীবন্ত স্পন্দন।
মধ্যাকর্ষণের মিষ্টি ছলনায়
যদি আবার কোনোদিন ঝড়ের জন্ম হয়
জলের মুখে দাঁড়িয়ে
সেদিন আমিও ধ্বংস হবো
দুজনে ধাক্কা খেয়ে একত্রে ভাঙব
পরস্পর বিদ্রোহ করে বলে উঠব
ভালো নেই আমরা।
শরীফুল আলম: বোর্ড মেম্বার, পিভিসি কন্টেইনার করপোরেশন ইএসএ, কলামিস্ট ও কবি, নিউইয়র্ক, আমেরিকা যুক্তরাষ্ট্র।
ইমেইল: [email protected]
সাম্প্রতিক পরিস্থিতি আমাদের স্পষ্ট করে দেখিয়েছে, জ্বালানির ওপর আমাদের নির্ভরতা কতটা গভীর। বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে শিল্প, কৃষি ও পরিবহন—সবই জ্বালানিনির্ভর। অথচ এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা যথেষ্ট নয়।
খর রোদে পথ ক্লান্ত হলেও প্রাণে লাগে গান,/ ঘামের ভেতর লুকিয়ে থাকে জীবনেরই টান।/ পুরোনো সব ঝরে পড়ে শুকনো পাতার মতো,/ নতুন স্বপ্ন ডালে ডালে কাঁপে অচেনা নতো।
নতুন বছর যুদ্ধহীন হোক, মানবতার জয় হোক, পৃথিবীর সব ভালো মানুষগুলো খুব ভালো থাকুন।
ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্র এক ধরনের কৌশলগত অস্বস্তিকর অবস্থায় পড়েছে। দ্রুত সমাপ্তির পরিকল্পনায় শুরু হওয়া এই যুদ্ধ দীর্ঘায়িত রূপ নিয়েছে।