logo
মতামত

কবিতা: সেদিনের আকাশ

মির্জা নিলুফার জাহান০৭ মে ২০২৬
Copied!
কবিতা: সেদিনের আকাশ
প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরি

সেদিন আকাশে চাঁদ উঠেছিল

জানালার বাহিরে তাকিয়ে দেখি অপরূপ জোৎস্না

হাসনাহেনার গন্ধ চারিদিক মাতোয়ারা

শিয়রে দাঁড়িয়ে তুমি একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে

চোখে মুগ্ধতা, হৃদয়ে কাঁপন যেন হাজার বছরের অপেক্ষা,

দৃষ্টিতে দৃষ্টি পড়ল, জোনাকিরা আলো ছড়ালো

অদ্ভুত এক মমতায় আচ্ছন্ন হলো চারিদিক

চোখের পলক লজ্জায় নত হলো

হাত বাড়িয়ে বলল বাহিরে জোৎস্না অপেক্ষারত;


কী এক আবেশে ছুটে চললাম পিছু পিছু

জোৎস্না দেখার লোভ ছাড়ল না

এভাবেই কেটে গেল প্রহর

পৃথিবীতে সব কিছুর অবসান হয়

জোৎস্নাও চলে যায় আর রেখে যায় অমাবস্যা।


মির্জা নিলুফার জাহান: ঢাকা, বাংলাদেশ

আরও দেখুন

ডেগ বাণিজ্য এবং ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ডেগ বাণিজ্য এবং ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ডিসি সারওয়ার আলমের মতো অফিসার কম, তবে শূন্য নয়। তিনি নিজেই একটা ব্র্যান্ড। সুতরাং তাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। তিনি এক সময় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে বহু অসাধু ব্যবসায়ীকে জেলে পুরেছেন।

০৪ জুলাই ২০২৬

কিংবদন্তির জন্ম

কিংবদন্তির জন্ম

পেলে জানে হাজার মাইল দূরে তার বাবা অন্যের টেলিভিশনের সামনে দাঁড়িয়ে ছেলের খেলা দেখছেন। অথবা রেডিওতে ধারাবিবরণী শুনছেন। পেলের মনে আছে আট বছর আগে কীভাবে তার বাবা কেঁদেছিলেন। সে তার বাবাকে এবারও কাঁদাতে চায়, তবে এবার যেন সেই অশ্রু হয় আনন্দের। গর্বের। স্বপ্ন পূরণের।

০৪ জুলাই ২০২৬

বাংলাদেশ থেকে জেদ্দা: ২৮ বছরের এক প্রবাসযাত্রায় মানুষের পাশে থাকার গল্প

বাংলাদেশ থেকে জেদ্দা: ২৮ বছরের এক প্রবাসযাত্রায় মানুষের পাশে থাকার গল্প

প্রবাসজীবনের প্রথম দিকের সংগ্রাম তাকে শিখিয়েছে ধৈর্য, সুদূরপ্রসারী পরিকল্পনা এবং শৃঙ্খলার গুরুত্ব, যা পরবর্তী সময়ে তার নেতৃত্বের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়।

০২ জুলাই ২০২৬

চলে গেছেন খামেনি, ইরান থামেনি: নতুন বাস্তবতা ও শান্তি চুক্তির পূর্বাপর

চলে গেছেন খামেনি, ইরান থামেনি: নতুন বাস্তবতা ও শান্তি চুক্তির পূর্বাপর

ইতিহাস বলছে, মধ্যপ্রাচ্যের কোনো সংকটই একটি চুক্তির মাধ্যমে স্থায়ীভাবে শেষ হয়নি। বর্তমান সমঝোতাও তার ব্যতিক্রম হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট—এই যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের রাজনীতি আগের অবস্থায় আর ফিরবে না।

০২ জুলাই ২০২৬