logo
মতামত

কবিতা: জলশূন্য নদী

শরীফুল আলম
শরীফুল আলম০৪ জানুয়ারি ২০২৬
Copied!
কবিতা: জলশূন্য নদী
ছবি: এআই দিয়ে তৈরি

আমি অদ্বিতীয় সাক্ষী

আমি রাত্রি নাগরিক

আমি বাধ্যতামূলক আরাম প্রত্যাশী

আমি মোচড় দিয়েই তোমার কাছে আসি।

তুমি নীলাকাশ, অসীম রহস্য, এক সাহস

তুমি সাগর

আমি ক্ষুদ্র পাতা হয়ে উড়ে যাই অনন্ত আকাশে।

আমার কষ্ট হয়,

আমারও কষ্ট হয় তোমার বিপরীতে,

কষ্টেরও যে প্রতাপ আছে

উন্মাদ প্রলাপ আছে,

দামাল ঝড়ে আমি নিজেকে টুকরো করি

নিজেকে আড়াল করি,

নিষিদ্ধ অতলে কস্তূরি তুমি

তুমি ক্লান্ত প্রাণ এক জানি,

একদিন আমিও উদ্ধত হবো

আমার অক্ষম ঠোঁট তোমার দূরাগত ঢেউয়ে,

আরতি বল কিম্বা বাংলাব্যান্ড

মেলোডি থমকে আছে কতদিন

শুধু সময় থামে না,

অদৃশ্য খালি বুক, চিহ্ন রেখে আমি হেঁটে যাই সম্মুখে

কিছু শর্ত, আর কিছু প্রয়োজন

আছে অভিমান

জানি পূর্ণতা বড়ই ক্লান্তিকর

তবু জানি একদিন আমারও কোলাহল থামবে

থেকে যাবে কিছু বিরহ

তোমার আমার মিল

অমবস্যা কিম্বা পূর্ণিমার চাঁদ

যেমন তোলে সমুদ্রের বুক কাঁপিয়ে জোয়ার ভাটা

তেমনি তুমিও তোল আমার বুকে ,

বহুদিন জলশূন্য নদী

আমি বৃষ্টি ভালোবাসি

আর সেই বৃষ্টিতেই ভিজে আজ

তুমি জ্বর বাঁধিয়েছো সখী।

*শরীফুল আলম: বোর্ড মেম্বার, পিভিসি কন্টেইনার করপোরেশন ইএসএ, কলামিস্ট ও কবি নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইমেইল: [email protected]

আরও দেখুন

ডেগ বাণিজ্য এবং ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ডেগ বাণিজ্য এবং ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ডিসি সারওয়ার আলমের মতো অফিসার কম, তবে শূন্য নয়। তিনি নিজেই একটা ব্র্যান্ড। সুতরাং তাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। তিনি এক সময় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে বহু অসাধু ব্যবসায়ীকে জেলে পুরেছেন।

০৪ জুলাই ২০২৬

কিংবদন্তির জন্ম

কিংবদন্তির জন্ম

পেলে জানে হাজার মাইল দূরে তার বাবা অন্যের টেলিভিশনের সামনে দাঁড়িয়ে ছেলের খেলা দেখছেন। অথবা রেডিওতে ধারাবিবরণী শুনছেন। পেলের মনে আছে আট বছর আগে কীভাবে তার বাবা কেঁদেছিলেন। সে তার বাবাকে এবারও কাঁদাতে চায়, তবে এবার যেন সেই অশ্রু হয় আনন্দের। গর্বের। স্বপ্ন পূরণের।

০৪ জুলাই ২০২৬

বাংলাদেশ থেকে জেদ্দা: ২৮ বছরের এক প্রবাসযাত্রায় মানুষের পাশে থাকার গল্প

বাংলাদেশ থেকে জেদ্দা: ২৮ বছরের এক প্রবাসযাত্রায় মানুষের পাশে থাকার গল্প

প্রবাসজীবনের প্রথম দিকের সংগ্রাম তাকে শিখিয়েছে ধৈর্য, সুদূরপ্রসারী পরিকল্পনা এবং শৃঙ্খলার গুরুত্ব, যা পরবর্তী সময়ে তার নেতৃত্বের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়।

০২ জুলাই ২০২৬

চলে গেছেন খামেনি, ইরান থামেনি: নতুন বাস্তবতা ও শান্তি চুক্তির পূর্বাপর

চলে গেছেন খামেনি, ইরান থামেনি: নতুন বাস্তবতা ও শান্তি চুক্তির পূর্বাপর

ইতিহাস বলছে, মধ্যপ্রাচ্যের কোনো সংকটই একটি চুক্তির মাধ্যমে স্থায়ীভাবে শেষ হয়নি। বর্তমান সমঝোতাও তার ব্যতিক্রম হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট—এই যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের রাজনীতি আগের অবস্থায় আর ফিরবে না।

০২ জুলাই ২০২৬