logo
সুপ্রবাস

জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটে বর্ষবরণ উৎসব

বাহার উদ্দিন বকুল, জেদ্দা থেকে১৭ এপ্রিল ২০২৫
Copied!
জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটে বর্ষবরণ উৎসব

পয়লা বৈশাখ বাংলা সনের প্রথম মাস, বাঙালি জীবনের আনন্দ উচ্ছাস। বৈশাখ আসে নতুন আশার আলো নিয়ে। বাঙালির আবেগ দোল খায় বাংলা নববর্ষের প্রথম মাস বৈশাখের আগমনে। কেবল দেশে নয়, জীবিকার তাগিদে পরবাসে যেখানেই বাঙালির বসবাস, সেখানেই বেজে ওঠে আবহমান বাংলার সুর—‘এসো হে বৈশাখ, এসো এসো...।’

Pic (1)

এরই ধারাবাহিকতায় সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় ঐতিহ্য আর সংস্কৃতির ধারক বর্ষবরণ উৎসব উদ্‌যাপনে পিছিয়ে ছিল না প্রবাসী বাংলাদেশিরাও।

Pic (3)

পয়লা বৈশাখ (১৪ এপ্রিল সোমবার) জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট বাংলার প্রাচীন ঐতিহ্য আর নগর জীবনের নতুনের জয়গান সমৃদ্ধ এক আন্দঘন বৈশাখী উপহার দিয়েছে ‘শুভ নববর্ষ-১৪৩২’ উদ্‌যাপনে। কনস্যুলেটে এবারের আয়োজনের বার্তা, ‘আমার মুক্তি আলোয় আলোয়’। যথারীতি অনুষ্ঠান সাজানো হয় নতুন আলো, বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে

Pic (2)

এবং প্রবাসে বাংলাদেশকে তুলে ধরার প্রচেষ্টা ছিল ষোলোআনা। প্রকৃতি ও মানুষকে ভালোবাসবার গান, দেশপ্রেম-মানবপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে। সব মিলিয়ে প্রবাসে বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হবার আহ্বান ছিল এবারের পরিবেশনায়।

Pic (5)

অনুষ্ঠান উদ্বোধন করেন কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির। অনুষ্ঠানের শুরুতেই ছিল পবিত্র কোরান থেকে তিলাওয়াত, প্রধান উপদেষ্টার বানী পাঠ ও কনসাল জেনারেলের বক্তব্য।

Pic (4)

বৈশাখী উৎসবে অংশগ্রহণ করেন কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং ছাত্র-শিক্ষক-অভিভাবকেরা। ইংরেজি ও বাংলা মাধ্যম স্কুলের ছাত্র-শিক্ষক-অভিভাবক, জেদ্দার সর্বস্তরের সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবর্গ সপরিবার অংশগ্রহণ করেন। ছিলেন সাধারণ প্রবাসীরাও। তাদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ হয়ে ওঠে প্রবাসে এক টুকরো স্বদেশ।

Pic (6)

মেলায় বাংলা মাধ্যম স্কুল ও ইংরেজি মাধ্যম স্কুলের পক্ষ থেকে একটি করে খাবার স্টল ছিল। হরেক রকমের পিঠা-পুলি, কাচা আমের ভর্তা ও খিচুড়িসহ স্বদেশী আমেজে ভরপুর ছিল স্টলগুলো। ছিল বৈশাখী-বরণ।

কনসাল জেনারেলসহ কনস্যুলেট কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ স্টলসমূহ পরিদর্শন করেন।

Pic (1)

কনসাল জেনারেল তার বক্তব্য মেলায় উপস্থিত সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান। প্রবাসে সুস্থ্য বিনোদন, সুন্দর জীবন ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেন। সীমাবদ্ধতার মাঝেও বৈশাখী উৎসব স্বার্থক করার জন্যে জেদ্দার দুটি স্কুলের পরিচালনা পর্ষদসহ সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মিডিয়া প্রতিনিধিগণকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

Pic (2)

বৈশাখকে বরণ করতে বাংলা স্কুল ও ইংরেজি স্কুলের ছাত্রছাত্রী এবং জেদ্দার সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তারা একটি সুস্থ বিনোদনমূলক সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন। একক ও সমবেত কণ্ঠের পরিবেশনা আবহমান বাংলার প্রাচীন ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের মেলবন্দন রচনা করে।

বিকেল ৬টা থেকে শুরু হওয়া অনুষ্ঠান শেষ হয় রাত ১১টায়।

আরও দেখুন

মালয়েশিয়াপ্রবাসী সাংবাদিকের মায়ের মৃত্যুতে বিসিপিএমের শোক

মালয়েশিয়াপ্রবাসী সাংবাদিকের মায়ের মৃত্যুতে বিসিপিএমের শোক

উল্লেখ্য, সাংবাদিক আহমেদুল কবির বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সাবেক সিনিয়র সহসভাপতি। তার মা ফরমালা বেগম গত শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিটে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

৩ দিন আগে

কুয়ালালামপুরে বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়ার ইফতার

কুয়ালালামপুরে বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়ার ইফতার

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ ও সর্বজনীন সংগঠন হিসেবে বিএসওএম এই আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মাঝে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা পৌঁছে দেয়।

৩ দিন আগে

কুয়ালালামপুরে এনটিভি দর্শক ফোরামের ইফতার মাহফিল

কুয়ালালামপুরে এনটিভি দর্শক ফোরামের ইফতার মাহফিল

মাহফিলে সেনেগালে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪–এর আসরে প্রথম স্থান অর্জনকারী হাফেজ আবু রায়হান কোরআন তিলওয়াত করেন।

৩ দিন আগে

আবুধাবিতে কলম একাডেমি লন্ডনের ইউএই চ্যাপ্টারের উদ্যোগে ইফতার

আবুধাবিতে কলম একাডেমি লন্ডনের ইউএই চ্যাপ্টারের উদ্যোগে ইফতার

সাহিত্যের বাতিঘরখ্যাত চট্টগ্রামের প্রতিভাবান গর্বিত সাহিত্যিক ও যুক্তরাজ্যপ্রবাসী অধ্যাপক নজরুল হাবীবির প্রতিষ্ঠিত অক্ষরে অমরতা স্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সামাজিক, মানবিক ও সাহিত্যিক সংগঠন কলম একাডেমি লন্ডনের ইউএই চ্যাপ্টারের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

৪ দিন আগে