logo
সুপ্রবাস

শেফিল্ডে প্রবাসী বাঙালি কবি–লেখকদের মিলনমেলা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ জুলাই ২০২৫
Copied!
শেফিল্ডে প্রবাসী বাঙালি কবি–লেখকদের মিলনমেলা

যুক্তরাজ্যের দক্ষিণ ইয়র্কশায়ারের ছোট্ট শহর শেফিল্ড। এটি নদী আর উপত্যকায় ঘেরা সবুজময় এক শান্তির শহর। বিশ্বজুড়ে শেফিল্ড ‘দ্য স্টিল সিটি’ নামে পরিচিত। এই শহর দীর্ঘদিন ধরে ইস্পাত উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছে।

সবুজে সবুজময় পাহাড়ঘেরা শেফিল্ডের আশপাশ ঘিরে রয়েছে ৭টি চূড়া ও সুদৃশ্য উপত্যকা। প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এখানে প্রবাহিত হচ্ছে রিভার ডন ও এর ৪টি উপনদী– শেফ, রিভলিন, লক্সলে ও পোর্টার ব্রুক। তাই ইস্পাত নগরী হলেও শেফিল্ড একটি শীতলতম শহর। যেখানে মানুষের চেয়ে গাছের সংখ্যা অনেক বেশি। এ কারণে ২০২২ সালে শেফিল্ড বিশ্বের অন্যতম আন্তর্জাতিক ট্রি সিটি হিসেবে স্বীকৃতি লাভ করে ।

শুধু তাই নয়, যুক্তরাজ্যের সবুজতম শহর হওয়ার পাশাপাশি শেফিল্ডকে অসলোর পরে ইউরোপের দ্বিতীয় সবুজ শহরের উপাধি দিয়ে ইয়র্কশায়ারকে গৌরবান্বিত করেছে।

এই শেফিল্ড শহরে লন্ডনের পর বাঙালি কবিদের বড় মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে কবির কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, গান ও কৌতুক নিয়ে অনুষ্ঠান চলে প্রায় ৮ ঘণ্টা।

শেফিল্ড সাহিত্য একাডেমির আয়োজনে গত ১৩ জুলাই চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয় শব্দের উৎসব। এই উৎসবে যুক্তরাজ্যের বিভিন্ন শহর—লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, লিডস, লিভারপুল, ওল্ডহাম ও হাইড থেকে জড়ো হন কবি, লেখক, সাহিত্যিক ও সাংবাদিকেরা।

লেখা পাঠে যারা অংশ নেন, তারা হলেন– কবি ইকবাল হোসেন বুলবুল, কবি এ কে এম আব্দুল্লাহ, কবি মোহাম্মাদ ইকবাল, কবি তাবেদার রসুল বকুল, কবি মাশুক ইবনে আনিস, কবি ও ছড়াকার দিলু নাসের, কবি ফারুক আহমেদ রনি, গবেষক ফারুক আহমেদ, কবি আবু মকসুদ, কবি আহমেদ হোসেন হেলাল, কবি নুরুল হক, কবি সুলতানা সাদিক রোজি, কবি স্মৃতি আজাদ, কবি এমদাদ তালুকদার, কবি মাফুজা রহমান, কবি মুজিবুল হক মনি, কবি সৈয়দ হিলাল, কবি সাগর রহমান, কবি হাফসা ইসলাম, কবি সালাহউদ্দিন তালুকদার সুমন, কবি নুরুল ইসলাম সোহাগ, কবি উদয় শংকর দুর্জয়, কবি প্রবাল চৌধুরী, কবি নাজমা ইয়াসমিন, কবি আনেয়ার রেজা, কবি সৈয়দ ফরহাদ, কবি ফয়েজ, কবি আসমা মতিন, কবি মোশাহিদ খান ও চিত্রনায়িকা সোনিয়া।

আবৃত্তিতে যারা অংশ নেন– কবি সিতু চৌধুরী ও কবি ইফাত মিতুল। কৌতুকে অংশ নেন আহমেদ সাওদাগর শায়েক। অনুষ্ঠানের শেষ ভাগে ছিল সংগীত সন্ধ্যা। সংগীতে অংশ নেন সোমা দাস, এম কে তালুকদার কলমদর ও আহমেদ সোওদাগর শায়েক ও স্থানীয় শিল্পীরা। 

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কবি আবু মকসুদ, কবি ইকবাল হোসেন বুলবুল ও কবি সিতু চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেফিল্ড সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক কবি নুরুল হক। সভাপতিত্ব করেন শেফিল্ড সাহিত্য একাডেমির সভাপতি কবি আহমেদ হোসেন হেলাল। বিজ্ঞপ্তি

আরও দেখুন

ইউনেসকোর সহায়ক কমিটির অধিবেশনে যোগ দিলেন বাংলাদেশি সাংবাদিক শাহাবুদ্দিন শুভ

ইউনেসকোর সহায়ক কমিটির অধিবেশনে যোগ দিলেন বাংলাদেশি সাংবাদিক শাহাবুদ্দিন শুভ

বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ইউনেসকোর ১৯৭০ কনভেনশনকে অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কাঠামো হিসেবে বিবেচনা করা হয়।

২ দিন আগে

নিউইয়র্ক, টরন্টো ও লন্ডন বইমেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের অভ্র প্রকাশন

নিউইয়র্ক, টরন্টো ও লন্ডন বইমেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের অভ্র প্রকাশন

প্রকাশনা সংস্থাটির নির্বাহী প্রধান অপূর্ব শর্মা বলেন, আন্তর্জাতিক বাংলা বইমেলাগুলো কেবল বই বিক্রির পরিসর নয়; বরং এগুলো প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলা।

২ দিন আগে

ক্যানসার প্রতিরোধে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

ক্যানসার প্রতিরোধে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

বাংলাদেশে ক্যানসারের ক্রমবর্ধমান চাপের বিষয়টি তুলে ধরে এম এ মুহিত প্রতিরোধব্যবস্থা জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্বের ওপর জোর দেন।

৩ দিন আগে

ইউনেসকোর আন্তর্জাতিক সভায় যোগ দিচ্ছেন বাংলাদেশি সাংবাদিক শাহাবুদ্দিন শুভ

ইউনেসকোর আন্তর্জাতিক সভায় যোগ দিচ্ছেন বাংলাদেশি সাংবাদিক শাহাবুদ্দিন শুভ

সভার মূল প্রতিপাদ্য হলো বিশ্বব্যাপী সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ, অবৈধ পাচার প্রতিরোধ এবং চুরি হওয়া সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা। ইউনেসকোর ১৯৭০ কনভেনশনের আওতায় সদস্য রাষ্ট্রগুলো এ বিষয়ে তাদের অভিজ্ঞতা, নীতিমালা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবে।

৪ দিন আগে