logo
সুপ্রবাস

কুয়েতে জিটিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে১৬ জুলাই ২০২৫
Copied!
কুয়েতে জিটিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

কুয়েতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপন করা হয়েছে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল জিটিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।

গত শুক্রবার (১১ জুলাই) স্থানীয় সময় রাত ৯টায় কুয়েত সিটির রাজবাড়ী হোটেলের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ছিল শিশু হাফেজ আয়ান আব্দুল্লাহ পবিত্র কোরান থেকে তিলাওয়াত। এ ছাড়া কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিটিভি দর্শক ফোরাম কুয়েতের সভাপতি নাছির উদ্দীন খোকন। উপস্থাপনা করেন জিটিভির কুয়েত প্রতিনিধি আলাল আহমদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রবাসী সংগঠক আব্দুল হাই মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সংগঠক মোহাম্মদ আকবর হোসেন, আব্দুল হাই ভুইয়া, সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, মিঠুন সেলিম, প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন, মোরশেদ আলম ভূঁইয়া, তারেক হোসেন, কোরবান আলী, ইউনুস মাহমুদ, ওয়াসিম সানি, সুরুক মিয়া প্রমুখ।

বক্তব্য দেন সাংবাদিক আ হ জুবেদ, হেবজু মিয়া, আহাদ আম্বিয়া খোকন, জিসান মাহমুদ, আবু বক্কর সিদ্দিক পাভেল, লুৎফুর রহমান, মোস্তফা মিয়া, আব্দুর রহমান, শহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে, সংগীত পরিবেশন করেন প্রবাসী ব্যান্ডের শিল্পীরা।

শেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও দেখুন

লন্ডনে নজরুল উৎসব ২০২৬, এক অনন্য সফল আয়োজন

লন্ডনে নজরুল উৎসব ২০২৬, এক অনন্য সফল আয়োজন

অনুষ্ঠানের সমাপনী পর্বে একক সংগীত পরিবেশন করেন কাজী নজরুল ইসলামের প্রপৌত্রী নূপুর কাজী। তার হৃদয়স্পর্শী কণ্ঠ ও আবেগময় পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

৮ দিন আগে

কুয়ালালামপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে যশোর জেলা সমিতির শুভেচ্ছা

কুয়ালালামপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে যশোর জেলা সমিতির শুভেচ্ছা

ব্যস্ত রাষ্ট্রীয় সফরের কর্মসূচির মধ্যেও প্রতিমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির নেতারা প্রতিমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

৮ দিন আগে

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১০ দিন আগে