logo
সুপ্রবাস

টরন্টোয় ঢাবি গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের ইফতার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৫ মার্চ ২০২৬
Copied!
টরন্টোয় ঢাবি গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের ইফতার

কানাডার অন্টারিও প্রদেশে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে টরন্টোয় এক মিলনমেলা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১৪ মার্চ) টরন্টোর ঢাকা কিচেন রেস্টুরেন্টে এই মিলনমেলা ও ইফতার আয়োজন করা হয়।

ইফতার অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে স্মৃতিচারণ ও সৌহার্দ্যপূর্ণ আড্ডায় অংশ নেন। এ সময় বাংলাদেশের সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ এবং বিভাগের সদ্যপ্রয়াত শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। উপস্থিত সবাই তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

অনুষ্ঠানে উপস্থিত বিভাগের সাবেক শিক্ষার্থী ও টরন্টোর রিয়েল এস্টেট এজেন্ট মাহবুব ওসমানী বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ—এই দুই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সাখাওয়াত আলী খানের সঙ্গে সহকর্মী হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল তার। তিনি বলেন, “স্যার আমাকে খুবই স্নেহ করতেন। তার স্নেহ ও দিকনির্দেশনা সব সময় মনে থাকবে।”

অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন টিভি মেট্রো মেইল কানাডার প্রধান নির্বাহী ইমামুল হক। এ ছাড়া, উপস্থিত ছিলেন ব্যাংক অব মন্ট্রিয়লে কর্মরত ও অলাভজনক সংগঠন প্রোগ্রেসিভ অ্যাকশন ফর কমিউনিটি এমপাওয়ারমেন্টের (পিএসিই) পরিচালক আবু মহসিন।

বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক আবু সাদাত অনুষ্ঠানে বলেন, “জার্নালিজম ডিপার্টমেন্টের একটি বিশেষ গুণ হলো পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমরা কোনো না কোনোভাবে এক হয়ে যাই। কে কোন ব্যাচের, কার বয়স কত, এসব বিষয় ভুলে গিয়ে সবাই একসঙ্গে সময় কাটাই। টরন্টোর এই ইফতার সন্ধ্যাটাও তেমনই।”

ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্মাতা জানা শাম্মি, ডিরেক্টরস গিল্ড অব কানাডার (ডিজিসি) সদস্য নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী, সাংবাদিক রুহিনা তাসকিন এবং জিনাত আসগর, ইশরাত জাহান ও লাকি আনসারী। তারা বিভাগের শিক্ষক ও শিক্ষাজীবনের নানা স্মৃতিচারণ করেন। বিজ্ঞপ্তি

আরও দেখুন

লন্ডনে নজরুল উৎসব ২০২৬, এক অনন্য সফল আয়োজন

লন্ডনে নজরুল উৎসব ২০২৬, এক অনন্য সফল আয়োজন

অনুষ্ঠানের সমাপনী পর্বে একক সংগীত পরিবেশন করেন কাজী নজরুল ইসলামের প্রপৌত্রী নূপুর কাজী। তার হৃদয়স্পর্শী কণ্ঠ ও আবেগময় পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

৭ দিন আগে

কুয়ালালামপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে যশোর জেলা সমিতির শুভেচ্ছা

কুয়ালালামপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে যশোর জেলা সমিতির শুভেচ্ছা

ব্যস্ত রাষ্ট্রীয় সফরের কর্মসূচির মধ্যেও প্রতিমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির নেতারা প্রতিমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

৭ দিন আগে

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

৯ দিন আগে