বকুল খান, মাদ্রিদ, স্পেন

স্পেনের রাজধানী মাদ্রিদে ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মাদ্রিদের বায়তুল মোকাররম মসজিদে এ ইফতার আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের উপদেষ্টা সুরুজ্জামান সুরুজ, সায়েম সরকার ও মাইনুদ্দিনসহ সংগঠনের নেতা ও সদস্যবৃন্দ, মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, জাকির হোসেনসহ এবং বিভিন্ন শ্রেণি–পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

মাহফিলে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে মুসলিম উম্মাহর ঐক্য-সংহতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
মাহফিল শেষে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাকিব আহমেদ বলেন, প্রবাসে বসবাসকারী ব্রাহ্মণবাড়িয়াবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা এবং সামাজিক ও মানবিক কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যেই সংগঠনটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।