logo
সুপ্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বিএসওএমের কমিটি ঘোষণা

রফিক আহমদ খান, মালয়েশিয়া১৩ ডিসেম্বর ২০২৫
Copied!
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বিএসওএমের কমিটি ঘোষণা
আসাদুল্লাহ আল গালীব রাব্বি ও আদিবা আহমেদ

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়ার (বিএসওএম) ১৫৫ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটিতে মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয়ের আসাদুল্লাহ আল গালীব রাব্বি সভাপতি ও ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার (ইউপিএম) আদিবা আহমেদ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে বিএসওএমের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদনের ঘোষণা দেওয়া হয়।

সভাপতি আসাদুল্লাহ জানান, পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্দেশ্যে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যের প্রায় ৫০টির মতো বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৬ দিনব্যাপী ইন্টারভিউ সেশন অনুষ্ঠিত হয়েছে।

কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন আসিফ রহমান, তৌপাজ্জল হোসাইন ও ফাওয়াজ রহমান।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান, আশিকুর রহমান, খোকন আহমেদ ও আজোয়াদ করিম।

সাংগঠনিক সম্পাদক পদে তাসবীর হোসাইন ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে ফাহাদ ইসলাম নির্বাচিত হয়েছেন।
ফাইন্যান্স সেক্রেটারি হয়েছেন সালমা আকতার।
শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে ইলা আকতার এবং যুগ্ম শিক্ষা সম্পাদক হিসেবে আবিদা সুলতানা দায়িত্ব পেয়েছেন।

স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইয়েরাহ জামান। মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি হয়েছেন সাওন আহমেদ।
ক্রীড়া সম্পাদক পদে জামানুল ইসলাম, আর যুগ্ম ক্রীড়া সম্পাদক পদে সাকিব মিয়া ও সাব্বির রহমান দায়িত্ব পেয়েছেন।

সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন সাবরিনা সুচনা এবং যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক ফারিয়া ইসলাম।
আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল নাহিদ ও জারিন তাসনীম।
ইভেন্ট অ্যান্ড পিআর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমাইয়া আকতার ও আদিবা চৌধুরী।
ধর্মবিষয়ক সম্পাদক হয়েছেন শরীয়তুল্লাহ।
মালয়েশিয়ার ৪৪টি বিশ্ববিদ্যালয় থেকে ১৫৫ জন সদস্যকে অন্তর্ভুক্ত করে এই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ কমিটি প্রসঙ্গে বিএসওএমের সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি বলেন, “পূর্ণাঙ্গ কমিটির প্রত্যেক সদস্যই সংগঠনের গুরুত্বপূর্ণ শক্তি। এখানে থেকে শিক্ষার্থীরা নেতৃত্ব, সংগঠন পরিচালনা, ভলান্টিয়ারিং ও নেটওয়ার্কিংয়ের বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারেও ইতিবাচক ভূমিকা রাখবে।”

সাধারণ সম্পাদক আদিবা আহমেদ বলেন, “মালয়েশিয়ায় অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সহযোগিতাপূর্ণ, নিরাপদ ও ঐক্যবদ্ধ পরিবেশ সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই প্রবাসে থেকেও শিক্ষার্থীরা যাতে নিজেদের সংস্কৃতি, মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে এগিয়ে যেতে পারে।”

উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) মালয়েশিয়ায় অধ্যয়নরত প্রায় ২৮ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার উন্নয়ন, ক্রীড়া প্রতিযোগিতা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে আসছে।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৪ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৭ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৮ দিন আগে