logo
প্রবাসের খবর

ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দেওয়ার হুমকি ইরানের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ নভেম্বর ২০২৪
Copied!
ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দেওয়ার হুমকি ইরানের
আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলার বদলা নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

শনিবার (২ নভেম্বর) বলেন, ইরান ও তার মিত্রদের ওপর যে হামলা, উভয়ের জন্যই বদলা নেবে তেহরান।

আয়াতুল্লাহ আলী খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসক—উভয় শত্রুদের জানা উচিত যে তারা অবশ্যই দাঁতভাঙা জবাব পাবে।

বার্তা সংস্থা এএফপি তেহরান থেকে এ খবর দিয়েছে।

২৬ অক্টোবর ইরানের একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে চারজন নিহত হন। এর আগে ১ অক্টোবর ইসরায়েলকে নিশানা করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এর বদলা হিসেবে ২৬ অক্টোবর ইরানে হামলা চালানোর কথা জানায় ইসরায়েল।

২৬ অক্টোবরের হামলার কোনো জবাব দেওয়ার ক্ষেত্রে ইতিমধ্যে ইরানকে সতর্ক করে দিয়েছে ইসরায়েল।

৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনের আগে ইরানের কাছ থেকে এমন হুমকি এল। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। ইসরায়েলের অস্ত্রের প্রধান সরবরাহকারীও যুক্তরাষ্ট্র।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজা যুদ্ধ শুরুর পর থেকে লেবাননের রাজনৈতিক-সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি হামলা চলছিল। তবে এক মাসের বেশি সময় ধরে হিজবুল্লাহর বিরুদ্ধে ধারাবাহিকভাবে জোর হামলা চালাচ্ছে ইসরায়েল। তারা লেবাননে স্থল অভিযানও চালাচ্ছে। গাজাভিত্তিক ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও লেবাননের হিজবুল্লাহ উভয়ে ইরানের মিত্র।

আরও দেখুন

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

মোলেন বলেন, “হয় প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে স্থায়ী মর্যাদার আওতায় এখানে থাকার চেষ্টা করুন, নয়তো আমরা আপনাকে নিজ দেশে ফিরে যেতে সহায়তা করব।”

৩ ঘণ্টা আগে

সময়সীমা শেষ হওয়ার আগে কাগজপত্রবিহীন অভিবাসীদের আবেদন করতে উৎসাহ দিচ্ছে স্পেনের এনজিওগুলো

সময়সীমা শেষ হওয়ার আগে কাগজপত্রবিহীন অভিবাসীদের আবেদন করতে উৎসাহ দিচ্ছে স্পেনের এনজিওগুলো

সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালে এনজিওগুলো এখনো প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের চেষ্টা চালিয়ে যাওয়া অভিবাসীদের সঙ্গে যোগাযোগ ও পরামর্শ দেওয়ার কার্যক্রম জোরদার করেছে। স্পেনে প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষ অনানুষ্ঠানিকভাবে কাজ করেন এবং বৈধ বসবাসের অনুমতি পেতে অনেক ক্ষেত্রেই এক বছরেরও বেশি সময় লাগে।

৪ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী আজ ক্ষমতার বিকেন্দ্রীকরণের পরিকল্পনা তুলে ধরবেন

যুক্তরাজ্যের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী আজ ক্ষমতার বিকেন্দ্রীকরণের পরিকল্পনা তুলে ধরবেন

বার্নহ্যাম প্রধানমন্ত্রী হলে গত এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী হবেন। লেবার পার্টির অনেকের বিশ্বাস, ভোটারদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ স্থাপন এবং নাইজেল ফারাজের অভিবাসনবিরোধী রিফর্ম ইউকে পার্টির উত্থান মোকাবিলায় বার্নহ্যামের ব্যক্তিত্ব ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই সবচেয়ে কার্যকর হতে পারে।

৯ ঘণ্টা আগে

বিইটি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়তে যাচ্ছেন সর্বকনিষ্ঠ উপস্থাপক ড্রস্কি

বিইটি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়তে যাচ্ছেন সর্বকনিষ্ঠ উপস্থাপক ড্রস্কি

ড্রস্কি বলেন, “ছোটবেলা থেকেই বিইটি অ্যাওয়ার্ডস দেখে বড় হয়েছি। আমার আগে যেসব কিংবদন্তি কৌতুক অভিনেতা এই অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, তারা মানদণ্ড অনেক উঁচুতে নিয়ে গেছেন। সেই ইতিহাসের অংশ হতে পারাটা আমার জন্য গর্বের। তবে মঞ্চে আমি আমার নিজস্ব ধরনের কমেডিই নিয়ে আসব।”

১ দিন আগে