logo
প্রবাসের খবর

ইসরায়েলের হামলায় ইরানের পরমাণবিক স্থাপনার ভবন ক্ষতিগ্রস্থ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ জুন ২০২৫
Copied!
ইসরায়েলের হামলায় ইরানের পরমাণবিক স্থাপনার ভবন ক্ষতিগ্রস্থ
ইরানের আরাক শহরে খোনদাব পরমাণবিক স্থাপনা। ছবি: রয়টার্স

ইরানের আরাক শহরে খোনদাব পরমাণবিক স্থাপনায় বৃহস্পতিবার (১৯ জুন) ইসরায়েলের হামলায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) এ তথ্য জানিয়েছে।

খোনদাবে ভারী পানির পারমাণবিক চুল্লির পানিশোধন ইউনিটও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আইএইএ বলছে, পারমাণবিক চুল্লিটি এখনো নির্মাণাধীন এবং চালু হয়নি। এতে কোনো পারমাণবিক উপাদান ছিল না।

আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসি এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের হামলার পর তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা নেই।

বিবৃতিতে বলা হয়, খোনদাব পারমাণবিক চুল্লিটি আগে আরাক নামে পরিচিত ছিল। হামলার পরেই এর ক্ষয়ক্ষতি বোঝা যায়নি। পরে বিশ্লেষণে দেখা যায়, স্থাপনাটির বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ভারী পানির চুল্লিগুলো প্লুটোনিয়াম তৈরির কাজে ব্যবহার করা হয়। তাই এটি লক্ষ্য করেই হামলা হয়েছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

৮ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১১ দিন আগে