logo
প্রবাসের খবর

লেবাননে যুদ্ধবিরতি কার্যকরে সেনাদের সঙ্গে কাজ করবে হিজবুল্লাহ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ নভেম্বর ২০২৪
Copied!
লেবাননে যুদ্ধবিরতি কার্যকরে সেনাদের সঙ্গে কাজ করবে হিজবুল্লাহ
হিজবুল্লাহর নেতা নাঈম কাসেম। ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরতি কার্যকর করার জন্য লেবাননি সেনাদের সঙ্গে কাজ করবে তাঁর সংগঠন।শুক্রবার (২৯ নভেম্বর) লেবাননের টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ কথা বলেন নাঈম কাসেম। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর টেলিভিশনে সম্প্রচার হওয়া এটিই তাঁর প্রথম ভাষণ।

খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

হিজবুল্লাহর মহাসচিব বলেন, তিনি সেনাবাহিনীর সঙ্গে কোনো ‘সমস্যা কিংবা মতের অমিল’ দেখছেন না। এর ফলে যুদ্ধবিরতির শর্ত মেনে লেবাননের দক্ষিণাঞ্চলে ৬০ দিনের মধ্যে সেনা মোতায়েন হবে। এই সময়ে ইসরায়েল সেখান থেকে নিজেদের সেনা প্রত্যাহার করবে এবং হিজবুল্লাহ নিজেদের যোদ্ধা সরিয়ে নেবে।

যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বাস্তবায়নে হিজবুল্লাহ যোদ্ধা ও লেবাননের সেনাদের মধ্যকার সমন্বয়ের কাজটি উচ্চ পর্যায়ে সম্পাদন করা হবে বলে মন্তব্য করেন নাঈম কাসেম। তিনি বলেন, ‘লেবাননের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে আমরা কাজ করব।’

এরই মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে লেবাননের কিছু সেনা মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা সূত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, সেনা মোতায়েন–সংক্রান্ত একটি বিস্তারিত পরিকল্পনা দেশটির মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।

গত বুধবার থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় সই হওয়া এ চুক্তি অনুযায়ী, দক্ষিণ লেবানন থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে ৬০ দিন সময় পাবে ইসরায়েল। এ সময় কোনো পক্ষই একে অপরের ওপর হামলা চালাতে পারবে না।

আরও পড়ুন

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

১৭ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

১ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৭ দিন আগে