logo
প্রবাসের খবর

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪১২

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ অক্টোবর ২০২৪
Copied!
লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪১২
ছবি: সংগৃহীত

২০২৩ সালের ৮ অক্টোবর ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪১২ জনে পৌঁছেছে। সেইসঙ্গে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৮৫ জনে।

এদিকে, বুধবার লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি আরও ১৭৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) এ খবর দিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া।

বৃহস্পতিবার লেবাননের মন্ত্রিপরিষদ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় লেবাননের বিভিন্ন এলাকায় ৯৬টি বিমান হামলা ও গোলাবর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে। এতে করে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে লেবাননে এ পর্যন্ত মোট ১০ হাজার ২৪৬টি হামলা চালানো হলো।

ইসরায়েলের হামলায় লেবাননের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ২০২৩ সালে ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করার সময় থেকেই হামলা শুরু করেছে হিজবুল্লাহ। এরপর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গুলি বিনিময় চলছে। তবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে এ লড়াই সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে।

আরও দেখুন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

ইথিওপিয়ায় জন্ম নেওয়া সাবেক নিউইয়র্কের আইনজীবী কিরোস ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তার প্রার্থিতা সমর্থন করেছিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

যেসব কর্মী সৌদি আরবে নতুন করে প্রবেশ অথবা কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরের (ট্রান্সফার) পর ছয় মাসের বেশি সময় পার হলেও তাদের অনুকূলে ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাদের চলতি ২০২৬ সালের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

২ দিন আগে

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশটি ৬-৩ ভোটে অবৈধ ঘোষণা করা হয়। নিম্ন আদালতের ওই সিদ্ধান্তে ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত করা হয়েছিল।

২ দিন আগে