বিডিজেন ডেস্ক

ইরান ও ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে যুদ্ধবিরতির সুনির্দিষ্ট সময় ও শর্ত নিয়ে এখনো বিভ্রান্তি রয়েছে।
যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন এ খবর দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রাথমিক ঘোষণায় বলেছিলেন, তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তার প্রায় ৬ ঘণ্টা পর যুদ্ধবিরতি শুরু হবে। এতে যুদ্ধবিরতির সময় দাঁড়ায় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় সময় অনুযায়ী রাত ১২টার কাছাকাছি। এরপর ঠিক রাত ১২টার কিছু পর ইরান ও ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে, যুদ্ধবিরতি শুরু হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশনের অংশ প্রেস টিভি বলেছে, ‘ইসরায়েল অধিকৃত এলাকায় ইরানের ৪ দফা হামলার পর যুদ্ধবিরতি শুরু হয়েছে।’
সামরিক ঘরানার আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম টেলিগ্রামে সংক্ষিপ্ত এক লাইনের খবরে জানিয়েছে, যুদ্ধবিরতি ‘কার্যকর হওয়ার পর্যায়ে’ পৌঁছেছে। ইসরায়েলের চ্যানেল ১২ ও ওয়াইনেট নিউজ পোর্টালেও শিরোনাম এসেছে যে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
এর আগে মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছিল, “শত্রুর ওপর যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়া হয়েছে”, তবে তারা কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেনি। এখন পর্যন্ত ইসরায়েল সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
আরও পড়ুন

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।