logo
প্রবাসের খবর

সিরিয়া থেকে আমেরিকান সেনা প্রত্যাহার শুরু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ ফেব্রুয়ারি ২০২৬
Copied!
সিরিয়া থেকে আমেরিকান সেনা প্রত্যাহার শুরু
সিরিয়া থেকে নিজেদের সব সেনা ধাপে ধাপে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। ছবি: রয়টার্স

সিরিয়া থেকে নিজেদের সব সেনা ধাপে ধাপে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনার অংশ হিসেবে স্থানীয় সময় গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে সিরিয়ার ছাড়তে শুরু করেছে আমেরিকান সেনারা।

আমেরিকান সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সিরিয়ার কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের। এক যুগ আগে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের উত্থানের সময় এই ঘাঁটিগুলো ‍তৈরি করা হয়েছিল।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের আমলে শুরু হওয়া গৃহযুদ্ধের প্রেক্ষাপটে ২০১৪ সালে আইএস দ্রুত শক্তিশালী হয়ে ওঠে। অল্প সময়ের মধ্যেই তারা সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ অঞ্চল দখল করে তথাকথিত খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয়।

আইএসকে দমন করতে ২০১৪ সালে সিরিয়ায় প্রায় ২ হাজার সেনা মোতায়েন করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। বর্তমানে বিভিন্ন ঘাঁটিতে প্রায় ১ হাজার আমেরিকান সেনা অবস্থান করছে। সিদ্ধান্ত অনুযায়ী তাদের সবাইকে ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনা হবে।

আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, আইএস এখনো বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। গোষ্ঠীটিকে নির্মূল করতে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ এবং মধ্যপ্রাচ্যে আইএসের যেকোনো হুমকির জবাব দিতে আমেরিকান বাহিনী প্রস্তুত রয়েছে।

এই কর্মকর্তা আরও বলেন, “সিরিয়ার সরকার নিজ সীমান্তের ভেতরে সন্ত্রাসী হুমকি মোকাবিলায় মূল দায়িত্ব নিতে আগ্রহী হওয়ায় সেখানে বড় পরিসরে আমেরিকান উপস্থিতি আর প্রয়োজন নেই।” তিনি আরও জানান, ইতিমধ্যে একটি সেনাদল ফিরিয়ে আনা হয়েছে এবং সংশ্লিষ্ট ঘাঁটি সিরিয়ার সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

৮ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১০ দিন আগে