আইএসকে দমন করতে ২০১৪ সালে সিরিয়ায় প্রায় ২ হাজার সেনা মোতায়েন করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। বর্তমানে বিভিন্ন ঘাঁটিতে প্রায় ১ হাজার আমেরিকান সেনা অবস্থান করছে। সিদ্ধান্ত অনুযায়ী তাদের সবাইকে ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনা হবে।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। তবে অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ৬ মাস আগে সিরিয়ায় ক্ষমতা থেকে উৎখাত হন দেশটির দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ। তাঁকে উৎখাতে নেতৃত্ব দেন দেশটির বর্তমান শাসক আহমেদ আল–শারা।
অর্থ মন্ত্রণালয়ের আশ্বাস পাওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির প্রতিবাদে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করেছেন কর্মকর্তা–কর্মচারীরা। রোববার (২৫ মে) রাতে এনবিআরের কর্মকর্তা–কর্মচারীদের সংগঠন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এ কথা জানিয়েছে।
গাজীপুরে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আবারও যানবাহন চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশি নাগরিকদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আরও বাংলাদেশি কর্মী নিতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করে নিলে দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) ভোরে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।
রেলওয়ের রানিং স্টাফরা আজ বুধবারের মধ্যে দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
রেস্তোরাঁ, ওষুধ, মোবাইল ফোন, আইএসপি সেবা, মোটরগাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপসহ বেশ কিছু পণ্যের ওপর থেকে বাড়তি মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করা হয়েছে।
পাঁচ দেশে বাংলাদেশ দূতাবাস বা হাইকমিশনে কর্মরত ৫ তথ্য কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাদেরকে দেশে ফিরে আসার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সুইজারল্যান্ডের জেনেভার বাংলাদেশের স্থায়ী মিশনের কাউন্সেলর (শ্রম শাখা) মোহাম্মদ কামরুল ইসলামকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে সরকার। দ্রুততম সময়ের মধ্যে তাঁকে ঢাকায় ফিরতে বলা হয়েছে।