logo
খবর

টঙ্গীতে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, মহাসড়কে যান চলাচল শুরু

সংবাদদাতা, গাজীপুর১১ মার্চ ২০২৫
Copied!
টঙ্গীতে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, মহাসড়কে যান চলাচল শুরু
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

গাজীপুরে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আবারও যানবাহন চলাচল শুরু হয়েছে।

এর আগে আজ সকাল ৭টার দিকে কারখানা বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পুলিশ ও সেনাবাহিনীর কাছ থেকে আশ্বাস পেয়ে তারা সড়ক থেকে সরে যায়।

গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী জোনের সহকারী কমিশনার মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, ‘শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আমরা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করি এবং বিভিন্নভাবে বোঝাই। পরে শ্রমিকেরা রাস্তা ছেড়ে দেয়। বেলা সাড়ে ১১টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।’

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানায়, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার কথা ছিল ৯ মার্চ। তবে বেতন না দেওয়ায় গতকাল সোমবার সকাল থেকে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ করে। পরে বিকেলে শ্রমিকরা চলে যায়। আজ সকালে শ্রমিকেরা এসে দেখেন অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ সাঁটিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

ওই নোটিশ দেখে শ্রমিকেরা সকাল ৭টা থেকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। একপযায়ে তারা হোসেন মার্কেট ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। এতে ওই মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে দুর্ভোগে পড়ে ওই মহাসড়কে চলাচলকারীরা।

আরও পড়ুন

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৬ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

৯ দিন আগে