বিডিজেন ডেস্ক

ইসরায়েলের উত্তরাঞ্চলের সিজারিয়া শহরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বোমা দুটি বাড়ির বাগানে পড়েছে।
শনিবার (১৬ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানায় ইসরায়েলি পুলিশ।
খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।
এ সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তাঁর পরিবারের সদস্যদের কেউ ওই বাড়িতে ছিলেন না। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে।
বলা হয়েছে, এ দুটি ছিল ফ্ল্যাশ বোমা। এসব বোমা সাধারণত যুদ্ধবিমান (বিশেষত সামরিক গোয়েন্দা বিমান) থেকে ছোড়া হয়। বিস্ফোরণের পর ফ্ল্যাশ বোমা বিপুল পরিমাণে উজ্জ্বল আলো ছড়ায়।
এদিকে আজ রোববার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ ইসরায়েল কাৎজ এক্স পোস্টে বলেন, ‘এ ঘটনা সব সীমারেখা (রেডলাইন) অতিক্রম করে গেছে।’ ইসরায়েলের নিরাপত্তা ও বিচারিক সংস্থাগুলোকে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানান তিনি।
এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এক এক্স পোস্টে তিনি জানান, এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।
এর আগে গত অক্টোবরে নেতানিয়াহুর সিজারিয়ার বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছিল। এ সময় ওই বাড়ির শোবার ঘরের জানালা ক্ষতিগ্রস্ত হয়। তখনো নেতানিয়াহু বা তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। হামলার দায় স্বীকার করেছিল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।
আরও পড়ুন

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমাম কাউন্সিল ও ফতোয়া কাউন্সিল জানিয়েছে, স্থানীয় ও আন্তর্জাতিক মানমন্দিরের সঙ্গে পরামর্শ এবং চাঁদের অবস্থান ও দৃশ্যমানতা সংক্রান্ত গাণিতিক হিসাব পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাদরি বলেন, প্রবাসীদের নিজ নিজ দেশের মানুষ ও পরিবারগুলো তাদের নাগরিকদের সুরক্ষায় সরকারকে পদক্ষেপ নিতে চাপ দিচ্ছে। তবে এখন পর্যন্ত রাষ্ট্রগুলোর পক্ষ থেকে পাওয়া সাড়া বা ভূমিকা খুবই অপর্যাপ্ত।
যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুবাই এয়ারপোর্টস কর্তৃপক্ষ। জানা গেছে, কিছু ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের চলমান ৬১তম অধিবেশনের মার্জিনে জেনেভার বাংলাদেশের স্থায়ী মিশন এবং ইউরোপীয় ইউনিয়নের স্থায়ী ডেলিগেশন যৌথভাবে এ সাইড-ইভেন্টটি আয়োজন করে।