logo
প্রবাসের খবর

ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ অক্টোবর ২০২৪
Copied!
ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলের সিজারিয়া শহরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলের রাজধানী তেল আবিবের উত্তরে সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে লেবানন থেকে উড়ে আসা একটি ড্রোন আজ ওই আঘাত হানে বলে তাঁর মুখপাত্র জানান।

বার্তা সংস্থা এএফপি জেরুজালেম থেকে এ খবর দিয়েছে।

এ বিষয়ে এক বিবৃতিতে বলা হয়, ‘সিজারিয়াতে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি চালকবিহীন বিমান (ড্রোন) উড়ে এসেছে। প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী সেখানে ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

এর আগে বলা হয়েছিল, ইসরায়েলি সেনাবাহিনী আগে ‘একটি অবকাঠামোতে’ যে ড্রোন হামলার খবর জানিয়েছিল, সেটি নেতানিয়াহুর বাসভবন কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আজ লেবানন থেকে ইসরায়েল অভিমুখে তিনটি ড্রোন হামলা চালানো হয়। এর মধ্যে দুটি প্রতিহত করেছে তারা।

শনিবার লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে বেশ কিছু ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে। এ সময় অঞ্চলটিতে হামলার সতর্কসংকেত বেজে ওঠে।

ইতিমধ্যে লেবানন কর্তৃপক্ষ বলেছে, আজ বৈরুতের উত্তরে জুনিয়েহ এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় দুজন নিহত হয়েছেন। গত বছর ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা শুরু হওয়ার পর এটি ওই এলাকায় হওয়া প্রথম হামলার ঘটনা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, জুনিয়েহতে একটি গাড়ির ওপর ‘ইসরায়েলি শত্রুপক্ষের হামলা’ হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দেশের উত্তরাঞ্চলকে রাজধানীর সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ একটি মহাসড়কে এ হামলা হয়।

বেশ কিছুদিন ধরেই হিজবুল্লাহর সঙ্গে চলছে ইসরায়েলের সংঘাত। গত মাসে লেবানন সীমান্তে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল।

শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর আঞ্চলিক পরিচালনা কেন্দ্র ধ্বংস করে দিয়েছে তারা।

হিজবুল্লাহও বলেছে, তারা ইসরায়েলের হাইফা ও এর উত্তরের শহরগুলো লক্ষ্য করে কয়েকটি রকেট হামলা চালিয়েছে।

পরে সশস্ত্র গোষ্ঠীটি জানায়, ইসরায়েলের মধ্যাঞ্চলের হাদেরা শহরের পূর্বে একটি আকাশ প্রতিরক্ষা ঘাঁটিতে বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালিয়েছে তারা।

আরও দেখুন

কুয়েতে রাস্তা পারাপারের আইন না মানায় এক বছরে ৮ হাজার ৯৩৮ জনকে জরিমানা

কুয়েতে রাস্তা পারাপারের আইন না মানায় এক বছরে ৮ হাজার ৯৩৮ জনকে জরিমানা

ব্রিগেডিয়ার জেনারেল বদর আল-কাত্তান জানান, ২০২৫ সালের ২২ এপ্রিল থেকে ২০২৬ সালের ২২ এপ্রিল পর্যন্ত পথচারী পারাপারের নির্ধারিত লেন ব্যবহার না করে রাস্তা পার হওয়ায় ৮ হাজার ৯৩৮টি ট্রাফিক আইন লঙ্ঘনের নোটিশ জারি করা হয়েছে।

৩ দিন আগে

অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের কাছে হেরে বিপাকে বিরোধী রক্ষণশীলরা

অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের কাছে হেরে বিপাকে বিরোধী রক্ষণশীলরা

নিউ সাউথ ওয়েলসের গ্রামীণ আসন ফ্যারারে ওয়ান নেশনের প্রার্থী ডেভিড ফার্লি ৩৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। এই আসনটি ১৯৪৯ সাল থেকে লিবারেল-ন্যাশনাল জোটের দখলে ছিল।

৯ দিন আগে

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে।

২৪ দিন আগে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

শেখ আহমদ প্রস্থান ও আগমন হল, কাস্টমস চেকপয়েন্ট এবং অন্য স্থাপনা পরিদর্শন করেন। তিনি বিমান চলাচলকে সহায়তা করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে পূর্ণ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

২০ এপ্রিল ২০২৬