logo
প্রবাসের খবর

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে২০ এপ্রিল ২০২৬
Copied!
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ। এসময় তাকে পুনরায় বিমানবন্দর খোলার পরিকল্পনা এবং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয়।

প্রধানমন্ত্রী শেখ আহমদ বিমানবন্দর পরিদর্শনকালে প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আলি আবদুল্লাহ আল-সালেম আল-সাবাহ ও বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের প্রধান শেখ হুমুদ মুবারক আল-হুমুদ আল-সাবাহ তার সঙ্গে ছিলেন।

শেখ আহমদ প্রস্থান ও আগমন হল, কাস্টমস চেকপয়েন্ট এবং অন্য স্থাপনা পরিদর্শন করেন। তিনি বিমান চলাচলকে সহায়তা করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে পূর্ণ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি ব্যতিক্রমী পরিস্থিতির কারণে আরোপিত স্থগিতাদেশের পর বিমানবন্দর প্রস্তুত করা এবং বিমান চলাচল পুনরায় শুরু করা নিশ্চিত করার ক্ষেত্রে জাতীয় ও কারিগরি দলগুলোর উল্লেখযোগ্য প্রচেষ্টারও প্রশংসা করেন।

আরও দেখুন

‘আপাতত’ হামলা বন্ধের ঘোষণা ইরানের

‘আপাতত’ হামলা বন্ধের ঘোষণা ইরানের

বিবৃতিতে বলা হয়, “সশস্ত্র বাহিনীর চলমান অভিযান সমাপ্তির ঘোষণা দেওয়া হলো।” তবে বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ইসরায়েল যদি ইরান ও লেবাননে হামলা চালাতে থাকে তাহলে তেহরান ‘আগের চেয়ে আরও কঠোর এবং শক্তিশালী’ জবাব দেওয়া হবে।

২ দিন আগে

ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

এক ‍বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

২ দিন আগে

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ৭ হাজার ৭৬০ অবৈধ বিদেশি গ্রেপ্তার

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ৭ হাজার ৭৬০ অবৈধ বিদেশি গ্রেপ্তার

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৬০ জন রেসিডেন্সি বা আকামা আইন লঙ্ঘন করেছেন। ২ হাজার ৫৭৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ১২৬ জন শ্রম আইন অমান্য করেছেন।

২ দিন আগে

কুয়েত ও বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, কুয়েত ও বাহরাইনে ছোড়া ৭টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬টি ভূপাতিত করা হয়েছে। সপ্তম ক্ষেপণাস্ত্রটি তার নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

৩ দিন আগে