logo
প্রবাসের খবর

অস্ট্রেলিয়া ও তুরস্কে ঈদ ২০ মার্চ, সিঙ্গাপুরে ২১ মার্চ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ মার্চ ২০২৬
Copied!
অস্ট্রেলিয়া ও তুরস্কে ঈদ ২০ মার্চ, সিঙ্গাপুরে ২১ মার্চ
ছবি: ফ্রিপিক থেকে নেওয়া

অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, ১৪৪৭ হিজরি সালের রমজান মাস আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) শেষ হবে। সেই অনুযায়ী ২০ মার্চ (শুক্রবার) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত এবং শাওয়াল মাস শুরু হবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমাম কাউন্সিল ও ফতোয়া কাউন্সিল জানিয়েছে, স্থানীয় ও আন্তর্জাতিক মানমন্দিরের সঙ্গে পরামর্শ এবং চাঁদের অবস্থান ও দৃশ্যমানতা সংক্রান্ত গাণিতিক হিসাব পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ ও ইমামেরা মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্যাতিত ভাই-বোনদের জন্য দোয়া ও সাহায্যের আহ্বান জানান।

তুরস্কও ঘোষণা করেছে, আগামী ২০ মার্চ শুক্রবার সেখানে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। তাদের হিসাব অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে সিঙ্গাপুরে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে ২১ মার্চ (শনিবার)। সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার তাদের আকাশে চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই, তাই তারা শুক্রবারকে রমজানের ৩০তম দিন হিসেবে গণ্য করবে।

আরও দেখুন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

৯ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

ইথিওপিয়ায় জন্ম নেওয়া সাবেক নিউইয়র্কের আইনজীবী কিরোস ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তার প্রার্থিতা সমর্থন করেছিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

১১ ঘণ্টা আগে

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

যেসব কর্মী সৌদি আরবে নতুন করে প্রবেশ অথবা কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরের (ট্রান্সফার) পর ছয় মাসের বেশি সময় পার হলেও তাদের অনুকূলে ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাদের চলতি ২০২৬ সালের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

১ দিন আগে

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশটি ৬-৩ ভোটে অবৈধ ঘোষণা করা হয়। নিম্ন আদালতের ওই সিদ্ধান্তে ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত করা হয়েছিল।

১ দিন আগে