logo
প্রবাসের খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের মতবিরোধের আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব: ইরানি প্রেসিডেন্ট

আল জাজিরা০৮ জুলাই ২০২৫
Copied!
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের মতবিরোধের আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব: ইরানি প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফাইল ছবি: এএফপি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও কথাবার্তার মাধ্যমেই দুই দেশের মধ্যে বিরোধ মেটানো সম্ভব বলে বিশ্বাস করেন তিনি। তবে তিনি মনে করেন, সম্প্রতি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার ঘটনার পর এ আলোচনায় আস্থার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

যুক্তরাষ্ট্রের ডানপন্থী পডকাস্টার টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে খুব সহজেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের মতবিরোধ ও দ্বন্দ্বের সমাধান করা সম্ভব।’

গত শনিবার টাকার কার্লসনকে দেওয়া পেজেশকিয়ানের সাক্ষাৎকারটি গতকাল সোমবার (৭ জুলাই) প্রকাশ করা হয়।

ইরানে ইসরায়েলের নজিরবিহীন বোমা হামলার কয়েক সপ্তাহের মাথায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে মন্তব্যটি করেন পেজেশকিয়ান। গত ১৩ জুন ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানীরা নিহত হন।

এ হামলার মাত্র ২ দিন পরই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণুবিষয়ক নতুন আলোচনা শুরু হওয়ার কথা ছিল। তবে ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে সেই আলোচনা বন্ধ হয়ে যায়। এর এক সপ্তাহ পর গত ২১ জুন যুক্তরাষ্ট্রও ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এ ৩টি স্থাপনা হলো ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান।

গত সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ১২ দিন ধরে চলা এই সংঘাতে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৬০ জনে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ভেঙে পড়ার জন্য পেজেশকিয়ান ইসরায়েলকেই দায়ী করেছেন।

পেজেশকিয়ান বলেন, ‘আমরা কীভাবে আবার যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস রাখব? আমরা কীভাবে নিশ্চিত হব যে আলোচনার মাঝপথে আবার ইসরায়েলকে আমাদের ওপর হামলার অনুমতি দেওয়া হবে না?’

পেজেশকিয়ান আরও অভিযোগ করেন, ১৩ জুনের হামলার সময় ইসরায়েল তাঁকে হত্যার চেষ্টা করেছিল।

পেজেশকিয়ান আরও বলেন, ‘হ্যাঁ, ওরা চেষ্টা করেছিল। তারা সে অনুযায়ী কাজও করেছে; কিন্তু ব্যর্থ হয়েছে। আমি একটি বৈঠকে ছিলাম। আমরা যে এলাকায় বৈঠক করছিলাম, ওরা সেখানে বোমা ফেলতে চেয়েছিল।’

ইরানের প্রেসিডেন্টের দাবি, তাঁর জীবননাশের চেষ্টার পেছনে যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলেরই হাত ছিল।

গত ১৬ জুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পরিকল্পনা থেকে পুরোপুরি সরে আসেনি ইসরায়েল। তিনি দাবি করেন, এতে ‘সংঘাতের অবসান হবে।’ এর আগে গুঞ্জন উঠেছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই পরিকল্পনা নিয়ে আপত্তি জানিয়েছেন।

গত ২৪ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তবে কার্লসনের সঙ্গে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান অভিযোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে ‘চিরন্তন যুদ্ধ’ চালিয়ে যাওয়ার জন্য নিজস্ব পরিকল্পনা আঁটছেন। ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধে না জড়াতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকারে পেজেশকিয়ান আরও বলেন, এ অঞ্চলকে শান্তি ও ভালো ভবিষ্যতের পথে নিয়ে যাওয়ার এবং ইসরায়েলকে সীমার মধ্যে রাখার মতো যথেষ্ট সক্ষমতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের আছে।

এদিকে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে ইরান ও তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করবেন। তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘দারুণ সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন।

আরও দেখুন

ইরান হামলা করলে নজিরবিহীন শক্তি প্রয়োগের হুমকি ইসরায়েলের প্রধানমন্ত্রীর

ইরান হামলা করলে নজিরবিহীন শক্তি প্রয়োগের হুমকি ইসরায়েলের প্রধানমন্ত্রীর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘‘যদি তারা ভুল করে এবং আমাদের ওপর হামলা চালায়, তবে আমরা এমন শক্তি দিয়ে পাল্টা আঘাত করব যা তারা আগে কখনো অনুভব করেনি।’’ নেতানিয়াহু বলেন, ‘‘ইরানের ভবিষ্যৎ কী তা কেউ বলতে পারে না, তবে এটি আর আগের অবস্থায় ফিরবে না।’’

২ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার পুলিশ বলছে, লরি চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। লরিটির রোড ট্যাক্সের মেয়াদও পার হয়ে গিয়েছিল। তবে বাংলাদেশি শ্রমিকদের কাজের বৈধ নথিপত্র ছিল। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশের কর্মকর্তা।

২ দিন আগে

ইরানের বিক্ষোভে কমপক্ষে ৫ হাজার নিহত

ইরানের বিক্ষোভে কমপক্ষে ৫ হাজার নিহত

এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স ওই আঞ্চলিক সরকারি কর্মকর্তার বরাতে জানিয়েছে, এই তালিকায় প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে। ওই কর্মকর্তা ‘সন্ত্রাসী’ ও ‘সশস্ত্র দাঙ্গাকারীদের’ এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছেন।

২ দিন আগে

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্কারোপ

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্কারোপ

শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যেসব দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমার অবাধ্য হবে, তাদের ওপর কঠোর বাণিজ্যিক শুল্ক আরোপ করা হতে পারে। এবার সেটা বাস্তবায়নও করলেন।

২ দিন আগে