logo
খবর

মোজাম্বিকে রাজনৈতিক অস্থিতিশীলতায় সংকটে ৫ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

প্রতিবেদক, বিডিজেন১০ জানুয়ারি ২০২৫
Copied!
মোজাম্বিকে রাজনৈতিক অস্থিতিশীলতায় সংকটে ৫ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

পূর্ব আফ্রিবার দেশ মোজাম্বিকে রাজনৈতিক অস্থিতিশীলতায় দেশটিতে বসবাসরত ৫ হাজার বাংলাদেশি আর্থিক ও মানসিক সংকটে ভুগছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ের নতুন ভবনে সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

মোহাম্মদ রফিকুল আলম বলেন, ২০২৪ সালের ৯ অক্টোবর মোজাম্বিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্ষমতাসীন দল মোজাম্বিক লিবারেশন ফ্রন্ট (ফ্রেলিমো) সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে। এরপর মোজাম্বিকে রাষ্ট্রপতির নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টি হয় ২৪ অক্টোবর থেকে।

নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর বেশ কয়েকটি শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে মোজাম্বিকে বসবাসরত এবং ব্যবসার সঙ্গে জড়িত প্রায় ৫ হাজার প্রবাসী বাংলাদেশি আর্থিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হন।

মোহাম্মদ রফিকুল আলম বলেন, বিক্ষোভকারীদের তাণ্ডবে ইতিমধ্যে প্রায় ৩০০ থেকে ৫০০ বাংলাদেশি মালিকানাধীন দোকান লুটপাট ও সম্পুর্ণরূপে ধ্বংস হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হওয়ায় অনেক বাংলাদেশি নিঃস্ব হয়ে পড়েছেন। মাপুটো, নাম্পুলা ও জাম্বেজিয়া প্রদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মোজাম্বিকে বসবাসরত বাংলাদেশিরা মূলত ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বেশির ভাগই মুদি দোকান পরিচালনা করেন। এ ছাড়া, বেশ কিছুসংখ্যক বাংলাদেশি কৃষিখাতে নিয়োজিত।

তিনি আরও বলেন, লিসবনের (পর্তুগাল) বাংলাদেশ দূতাবাস মোজাম্বিকের সমবর্তী দায়িত্বে রয়েছে এবং মোজাম্বিকে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটির নেতাদের মাধ্যমে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

লিবিয়া ও তিউনিসিয়াতে নৌদুর্ঘটনা

মোহাম্মদ রফিকুল আলম জানান, তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে ৩৫০ কিলোমিটার দূরের সমুদ্র উপকূলবর্তী শহর মাহদিয়া নামক অঞ্চলে ১ জানুয়ারির নৌ দুর্ঘটনায় ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১৪ জন বাংলাদেশি এবং ২ জন সুদানিজ। শ্রম মন্ত্রণালয়র একটি প্রতিনিধিদল ইতিমধ্যে তিউনিশিয়া সফর করেছে।

এ ছাড়া ২০২৪ সালের ৩১ ডিসেম্বর আরেকটি নৌ দুর্ঘটনায় ৩৬ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশি বলে দূতাবাস। বাংলাদেশ থেকে মৃতের নিকাত্মীয়ের ডিএনএর নমুনার সঙ্গে মিল সাপেক্ষে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে।

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য ভিসাপ্রাপ্তি নিশ্চিতকরণ

মোহাম্মদ রফিকুল আলম বলেন, জুলাই-অগাস্টের ছাত্র-জনতার গণভ্যুত্থানে আহতদের বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন এবং বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বিদেশি মিশনসমূহের মধ্যে সমন্বয় সাধন কর করা হচ্ছে।

এই প্রক্রিয়ায় ১ থেকে ৮ জানুয়ারি (২০২৫) পর্যন্ত গুরুতর আহত ৮ জন ব্যক্তি ও তাদের পরিবারের ৪ সদস্যদের জন্য দ্রুততম সময়ে ভিসাপ্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হয়েছে।

এখন পর্যন্ত ১১ জন আহতকে বিদেশে পাঠানো হয়েছে এবং তাদের মধ্যে ২ জন ইতিমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত এসেছেন। ২৮ জনের বিদেশে উন্নত চিকিৎসার বিষয় প্রক্রিয়াধীন।

রোহিঙ্গা ও মিয়ানমার ইস্যু

ব্রিফিংয়ে মোহাম্মদ রফিকুল আলম বলেন, সাম্প্রতিক সময়ে ৩৬ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। মিয়ানমারে চলমান সংঘর্ষের ফলে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটছে।

তিনি বলেন, সীমান্তে আমাদের সীমান্তরক্ষী বাহিনী সর্বাত্মক সতর্কতায় আছে। সব কিছুর পাশাপাশি আমাদের মানবিক দিকটাও বিবেচনায় রাখতে হয়েছে। 

মোহাম্মদ রফিকুল আলম আশঙ্কা প্রকাশ করে বলেন, মিয়ানমার সীমান্তবর্তী সম্পূর্ণ এলাকা আরাকান আর্মি দখল করায় সীমান্ত পারাপার বেড়ে যেতে পারে। মিয়ানমার নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ রোধে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ কোস্ট গার্ডসহ আমাদের নিরাপত্তা বাহিনীর সক্রিয় উপস্থিতির পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

আরও দেখুন

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রবাসী নিহত

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রবাসী নিহত

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে শহরের একটি ব্যাংক থেকে টাকা উঠিয়ে ইজিবাইকযোগে গ্রামের বাড়িতে ফিরছিলেন কামরুজ্জামান। পথিমধ্যে ইজিবাইকটি বয়ড়াতলা বাজারে পৌছালে মাটি বোঝাই একটি দ্রুতগতির ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে কামরুজ্জামানসহ আরও একজন গুরুতর আহত হন।

১১ ঘণ্টা আগে

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

তারেক রহমান অনিয়মিত (অবৈধ) কর্মীদের বৈধকরণ এবং সম্ভব হলে আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়টিও উত্থাপন করেন। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী হয় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কর্মীদের অভিবাসন ব্যয় হ্রাস পায়, সে বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

২ দিন আগে

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

২ দিন আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

২ দিন আগে