logo
খবর

নির্বাচন নেই বলেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মির্জা ফখরুল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৩ জুলাই ২০২৫
Copied!
নির্বাচন নেই বলেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মির্জা ফখরুল
জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের যেসব নেতা-কর্মী শহীদ হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে ঢাকার একটি হোটেলে। ছবি: প্রথম আলো

দেশে নির্বাচন নেই বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি কোনো অন্যায়কে সমর্থন করে না। সাম্প্রতিক সময়ে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, সেসব ঘটনায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি দাবি জানান তিনি।

খবর প্রথম আলোর।

মির্জা ফখরুল বলেছেন, ‘গণতন্ত্রে যাওয়ার প্রধান বাহন হচ্ছে নির্বাচন। নির্বাচন নেই বলেই আজকে দেশে আপনার এই ঘটনাগুলো ঘটছে, আইনশৃঙ্খলার ঘটনাগুলো ঘটছে, অবনতি ঘটছে, মৃত্যু বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। কারণ, তাদের (অন্তর্বর্তী সরকার) পেছনে সেই ধরনের জনসমর্থন নেই।...একটা ইলেকটেড (নির্বাচিত) সরকার আসলে নিঃসন্দেহে অনেক শক্তিশালী গভর্নমেন্ট (সরকার) হবে।’

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের যেসব নেতা-কর্মী শহীদ হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের নিয়ে শনিবার (১২ জুলাই) বিকেলে ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মির্জা ফখরুল। অনুষ্ঠানের আয়োজক বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে এই অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন।

পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনার বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘একটা কথা পরিষ্কার করে বলতে চাই। যে ঘটনাগুলো ঘটছে, সরকারকে আহ্বান জানাব, অতি দ্রুত তদন্ত করে প্রকৃত যারা অপরাধী, তাদেরকে বের করে শাস্তির ব্যবস্থা করুন।’

শহীদ পরিবারের পুনর্বাসন ও আহত ব্যক্তিদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলে প্রথমে শহীদ পরিবারের দাবি পূরণ করা হবে।

জুলাই সনদের কথা বিএনপি তিন মাস আগেই সরকারকে জানিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এর মধ্যে যতটুকু পরিবর্তন-পরিবর্ধন দরকার, তার জন্য অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সরকারকে সহযোগিতা করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। সঞ্চালক ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

সূত্র: প্রথম আলো

আরও পড়ুন

আরও দেখুন

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহও শনাক্ত

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহও শনাক্ত

শুক্রবার শেরিফ ক্রোনিস্টার জানান, বৃষ্টির মরদেহের অবস্থার কারণে তাকে নিশ্চিতভাবে শনাক্ত করতে পুলিশকে ডেন্টাল রেকর্ড ও ডিএনএ পরীক্ষার জন্য অপেক্ষা করতে হয়েছে। শেষ পর্যন্ত ৩০ এপ্রিল পরীক্ষা সম্পন্ন হয়েছে।

১ দিন আগে

এপ্রিলের ২৯ দিনে বৈধ পথে ৩০০ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে

এপ্রিলের ২৯ দিনে বৈধ পথে ৩০০ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে

এপ্রিলে প্রবাসী আয়ের এই জোয়ার গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সময়ে দেশে সর্বমোট ২ হাজার ৯২১ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। বছর ব্যবধানে প্রবাসী আয়ের এই প্রবাহ বেড়েছে ১৯ দশমিক ৮০ শতাংশ।

৩ দিন আগে

আমেরিকায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে

আমেরিকায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে

গোলাম মোর্তোজা জানান, লিমনের মরদেহ ইতিমধ্যে ফিউনারেল হোমে নেওয়া হয়েছে। সেখান থেকে মরদেহটি অরল্যান্ডো (এমসিও) থেকে এমিরেটসের একটি ফ্লাইটে পাঠানো হবে। ফ্লাইটটি ২ মে রাত ৮টা ৫০ মিনিটে রওনা দেবে।

৩ দিন আগে

কৃষিজ অর্থনীতিতে উৎপাদনশীল কর্মসংস্থানের মাইলফলক আরএমটিপি প্রকল্প

কৃষিজ অর্থনীতিতে উৎপাদনশীল কর্মসংস্থানের মাইলফলক আরএমটিপি প্রকল্প

প্রকল্প বিষয়ক উপস্থাপনায় জানানো হয়, আরএমটিপি প্রকল্পটি ৯০টি কৃষিভিত্তিক ভ্যালু চেইন উপ-প্রকল্পের মাধ্যমে সাড়ে ৭ লাখেরও বেশি সদস্যকে সম্পৃক্ত করেছে। এ প্রকল্পে অংশগ্রহণকারীদের কৃষিপণ্য উৎপাদন বেড়েছে ৬৬ শতাংশ, আয় বেড়েছে ৪৯ শতাংশ এবং মুনাফা বেড়েছে ৪১ শতাংশ।

৪ দিন আগে