logo
খবর

বাহরাইন থেকে দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ উদ্যোগ

প্রতিবেদক, বিডিজেন১৫ মার্চ ২০২৬
Copied!
বাহরাইন থেকে দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ উদ্যোগ
প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরি

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি যারা যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ফিরতে আগ্রহী তাদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটিতে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস। এক বার্তায় দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের বার্তায় বলা হয়, জরুরি প্রয়োজনে যারা বাংলাদেশে ফিরতে চান, তাদের জন্য গালফ এয়ারলাইনসের সহযোগিতায় একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।

আগ্রহীদের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত গুগল ফর্মে আবেদন করতে হবে।

আরও বলা হয়, আবেদনকারীদের তথ্য সংগ্রহ করে তালিকা তৈরি করা হবে। এরপর তালিকাভুক্ত যাত্রীদের বিশেষ ফ্লাইটে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে।

আগ্রহীদের বিস্তারিত জানতে https://manama.mofa.gov.bd ওয়েবসাইট

এবং [email protected] মেইল অ্যাড্রেসে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও দেখুন

সিলেটে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ

সিলেটে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ

আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় প্রিয়জন হারানো স্বজনদের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।

১১ ঘণ্টা আগে

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদি আরবের দাম্মাম শহরে একটি বৈদ্যুতিক প্যানেল বোর্ডে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ইব্রাহিম। কাজের একপর্যায়ে বোর্ডের ভেতরে থাকা উচ্চক্ষমতার সার্কিট ব্রেকারে হঠাৎ বিকট শব্দে একটি ইলেকট্রিক্যাল আর্ক ব্লাস্ট ঘটে।

৩ দিন আগে

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

নিহতরা হলেন—নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।

৩ দিন আগে

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দুই পক্ষ শিক্ষা, কৃষি ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারত্বকে এগিয়ে নেওয়ার যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

৫ দিন আগে