logo
খবর

বিদেশে ভিসা বন্ডের টাকা পাঠানোর নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক, বিডিজেন১১ মে ২০২৬
Copied!
বিদেশে ভিসা বন্ডের টাকা পাঠানোর নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক।

ভ্রমণের পর ফেরত যাওয়ার নিশ্চয়তা শর্ত হিসেবে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশিদের ভিসা বন্ডের অর্থ পাঠানোর নিয়ম সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দিষ্ট শর্ত মেনে বিদেশি ভিসার জন্য এখন থেকে প্রয়োজনীয় ভিসা বন্ড বা ফেরতযোগ্য নিরাপত্তা জামানতের অর্থ সরাসরি ব্যাংকের মাধ্যমে বিদেশে পাঠানো যাবে।

আজ সোমবার (১১ মে) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, বিদেশে ভিসা আবেদন প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের ভোগান্তি কমাতে এবং পুরো ব্যবস্থাকে আরও সহজ ও স্বচ্ছ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো দেশ ভিসা দেওয়ার শর্ত হিসেবে আবেদনকারীর কাছে আর্থিক গ্যারান্টি বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট চাইলে ব্যাংকগুলো এখন সেই অর্থ বিদেশে পাঠাতে পারবে। এ জন্য আবেদনকারীর নামে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করা যাবে, যেখানে প্রয়োজনীয় অর্থ আগে থেকেই জমা করা থাকবে।

যাদের আগে থেকেই আন্তর্জাতিক কার্ড রয়েছে, তারাও ভ্রমণ কোটার আওতায় সেই কার্ডে পুনরায় অর্থ জমা করে ভিসা বন্ড পরিশোধ করতে পারবেন। তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করে জানিয়েছে, এই অর্থ শুধু ভিসা বন্ড বা সংশ্লিষ্ট সিকিউরিটি ডিপোজিট পরিশোধের কাজেই ব্যবহার করা যাবে।

এ ছাড়া, এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাব, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাব কিংবা এসব হিসাবের বিপরীতে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও এই সুবিধা নেওয়া যাবে।

অনেক দেশই ভিসার শর্ত হিসেবে আবেদনকারীর আর্থিক সক্ষমতা ও ফেরত যাওয়ার নিশ্চয়তা নিশ্চিত করতে সিকিউরিটি ডিপোজিট বা বন্ড চেয়ে থাকে। নতুন এই নীতির ফলে বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপসহ বিভিন্ন দেশে ভিসা আবেদন প্রক্রিয়ায় বাংলাদেশিদের জন্য বড় ধরনের স্বস্তি তৈরি হবে।

আরও দেখুন

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদি আরবের দাম্মাম শহরে একটি বৈদ্যুতিক প্যানেল বোর্ডে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ইব্রাহিম। কাজের একপর্যায়ে বোর্ডের ভেতরে থাকা উচ্চক্ষমতার সার্কিট ব্রেকারে হঠাৎ বিকট শব্দে একটি ইলেকট্রিক্যাল আর্ক ব্লাস্ট ঘটে।

২ দিন আগে

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

নিহতরা হলেন—নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।

২ দিন আগে

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দুই পক্ষ শিক্ষা, কৃষি ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারত্বকে এগিয়ে নেওয়ার যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

৪ দিন আগে

কৌশলগত বিনিয়োগ বাংলাদেশ-সৌদি সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে: সৌদি রাষ্ট্রদূত

কৌশলগত বিনিয়োগ বাংলাদেশ-সৌদি সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে: সৌদি রাষ্ট্রদূত

রাষ্ট্রদূত বলেন, “আমাদের লক্ষ্য হলো অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো, দক্ষতার সনদায়ন জোরদার করা এবং কর্মীরা যাতে তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে সৌদি আরবে পৌঁছাতে পারেন তা নিশ্চিত করা।”

৫ দিন আগে