logo
সুপ্রবাস

আবুধাবিতে উৎসবমূখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

মাহবুব সরকার, আবুধাবি থেকে১৬ ডিসেম্বর ২০২৪
Copied!
আবুধাবিতে উৎসবমূখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন
সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু ও কিশোর– কিশোরীরা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করে। ছবি: মাহবুব সরকার

উৎসবমূখর পরিবেশে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

১৬ ডিসেম্বর (সোমবার) বাংলাদেশ দূতাবাস ভবনে চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা–কর্মচারী এবং আবুধাবির বাংলাদেশ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী, জনতা ব্যাংক, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

পরে চার্জ দ্য অ্যাফেয়ার্সের সভাপতিত্বে দূতালয়ের মিলনায়তনে মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ এবং ২৪–এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সভায় উপস্থিত বিভিন্ন সংগঠন ও কমিউনিটির নেতারা দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।

Charge the Affairs, Abu Dhabi

তারা সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং সকল ধরনের শোষণ ও বৈষম্যমুক্ত একটি উন্নত ও সমৃদ্ধশীল দেশ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানান৷

চার্জ দ্য অ্যাফেয়ার্স একাত্তরের শহীদ এবং ২৪–এর জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্যে বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয় মুক্তিযুদ্ধের চুড়ায় বিজয়। বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ

তিনি প্রত্যাশা করেন, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা তাদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে আরও উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন৷

Special Prayers, Abu Dhabi

২৪–এর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বর্তমান অন্তর্বতী সরকারের গৃহীত বিভিন্ন সংস্কার কার্যক্রম ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে প্রবাসীরা ঐক্যবদ্ধ থাকবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও ২৪ জুলাই আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু ও কিশোর– কিশোরীরা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করে। পরিশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে চার্জ দ্য অ্যাফেয়ার্স অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন৷

আরও দেখুন

সিডনিতে রেজওয়ানা চৌধুরী বন্যার কনসার্ট, রবীন্দ্রজয়ন্তীতে সুর, সংস্কৃতি ও আবেগের অনন্য সন্ধ্যা

সিডনিতে রেজওয়ানা চৌধুরী বন্যার কনসার্ট, রবীন্দ্রজয়ন্তীতে সুর, সংস্কৃতি ও আবেগের অনন্য সন্ধ্যা

কনসার্টের প্রথম পর্বে রেজওয়ানা চৌধুরী বন্যা নিজের পছন্দের তালিকা থেকে একের পর এক রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। প্রতিটি গানের আগে তিনি সংক্ষেপে গানটির প্রেক্ষাপট ও রবীন্দ্রনাথের ভাবনা তুলে ধরেন, যা দর্শকদের সঙ্গে শিল্পীর সংযোগকে আরও গভীর করে তোলে।

৬ ঘণ্টা আগে

চতুর্থ মেয়াদে টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন লুৎফুর রহমান

চতুর্থ মেয়াদে টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন লুৎফুর রহমান

লুৎফুর রহমান ৩৫ হাজার ৬৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির সিরাজুল ইসলাম পেয়েছেন ১৯ হাজার ৪৫৪ ভোট। গ্রিন পার্টির হিরা খান পেয়েছেন ১৯ হাজার ২২৩ ভোট।

২ দিন আগে

ব্রিটেনের স্থানীয় নির্বাচনে কাউন্সিলর হয়েছেন বাংলাদেশি রানা রহমান

ব্রিটেনের স্থানীয় নির্বাচনে কাউন্সিলর হয়েছেন বাংলাদেশি রানা রহমান

রানা রহমান পরিবেশবাদী দল গ্রিন পার্টির প্রার্থী ছিলেন। ১ হাজার ৪৭০ ভোট পে‌য়ে তিনি জয়ী হন। একই ওয়ার্ডে গ্রিন পার্টির আরও দুই প্রার্থী শীর্ষ তিনে অবস্থান করায় এটিকে দলটির জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

২ দিন আগে

জেদ্দায় বৃহত্তর নোয়াখালী উৎসব ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা

জেদ্দায় বৃহত্তর নোয়াখালী উৎসব ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৯ জুন (শুক্রবার) বর্ণাঢ্য নোয়াখালী উৎসব উদ্‌যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

৫ দিন আগে