মাহমুদ হাসান, প্যারিস, ফ্রান্স

উৎসব-আনন্দের মধ্য দিয়ে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিরা। এবার ঈদ সাপ্তাহিক ছুটির দিনে হওয়ায় ঈদ জামাতে মুসুল্লিদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। সকালে লাইনে দাঁড়িয়ে নামাজ আদায় করে প্রবাসী বাংলাদেশিরা।
রাজধানী প্যারিসে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে। সেখানে পরপর ৫টি জামাত অনুষ্ঠিত হয়। ৫টি জামাতে কয়েক হাজারের বেশি মুসল্লি নামাজে অংশ নেয়। নারী ও শিশুরাও এতে অংশ নেয়। এখানে নামাজ আদায় করেন কমিউনিটি নেতা জালাল আহমদ, ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক হিমুসহ কমিউনিটি নেতারা।
এই মসজিদ পরিদর্শন করেন স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র আইজুদ্দিন তাইবি ও সহকারী মেয়র আব্দুল হক।
এ ছাড়া, বাংলাদেশি পরিচালিত ওভারভিলা বাংলাদেশ জামে মসজিদে সকাল ৭টা থেকে শুরু করে দুপুর ১২টা পযর্ন্ত একাধিক জামাত অনুষ্ঠিত হয়। সেখানেও নামাজ আদায় করেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহসহ বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক মুসল্লি।
একই এলাকায় প্রবাসী বাংলাদেশিদের ব্যবস্থাপনয় আন্দে কারমান স্টেডিয়ামে একটি বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়।
এ ছাড়া, ফ্রান্সের হোস এলাকায় বাংলাদেশি পরিচালিত একটি জিমনেসিয়ামে ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হয়। প্যারিসের বাইরে বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশি মুসল্লিরা বিভিন্ন মুসলিম কমিউনিটির মসজিদে ঈদের নামাজ আদায় করে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে একক সংগীত পরিবেশন করেন কাজী নজরুল ইসলামের প্রপৌত্রী নূপুর কাজী। তার হৃদয়স্পর্শী কণ্ঠ ও আবেগময় পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
ব্যস্ত রাষ্ট্রীয় সফরের কর্মসূচির মধ্যেও প্রতিমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির নেতারা প্রতিমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।