logo
সুপ্রবাস

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

রফিক আহমদ খান, মালয়েশিয়া৩১ আগস্ট ২০২৫
Copied!
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বিডি এক্সপ্যাটস ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় কুয়ালালামপুরের অদূরে ইউকেএম ক্রিকেট ওভালে টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক।

উদ্বোধনী বক্তব্য মুমিনুল হক বলেন, 'প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে আমাদের দেশের অর্থনীতি সমৃদ্ধ করেন। প্রবাসে ব্যস্ততার মাঝে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে এক মিলনমেলা হয়ে গেল। কর্মব্যস্ত প্রবাসীরা মানসিক প্রশান্তি ও বিনোদন পাওয়ার সুযোগ হয়েছে। এ রকম টুর্নামেন্ট কয়েক মাস পর পর আয়োজন করলে ভালো হয়। আমি এই টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানাই।'

1000045458

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক সংস্থা বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসের সভাপতি মো. সাইফুদ্দিন, সহ সভাপতি মো. রাফিজ রহমান রাসেল, আবদুল মোবিন ভুঁইয়া ও সোহাগ আহমেদ, সাধারণ সম্পাদক আলী আজগর মিলন, টুর্নামেন্ট পরিচালক মো. হাফিজুর রহমান, প্রযুক্তি পরিচালক জুবায়ের রহমান, ইকবাল হোসেন ও শাহজাহান আলম।

প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত মোট ১৬টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। মালয়েশিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন স্বীকৃত ৪টি মাঠে একযোগে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে।

1000045451

ইউকেএম ক্রিকেট ওভালে উদ্বোধনী ম্যাচে খেলা হয় পেনাং গ্লাডিয়েটর বনাম বিডিসিসি দলের। ১২ ওভারের খেলায় প্রথম ব্যাট করতে নেমে পেনাং গ্লাডিয়েটর ৫ উইকেটে ২২৯ রান তোলে। পেনাং গ্লাডিয়েটর তাহসিন ২৯ বলে ৯২ রান, পরান ১১ বলে ৫২ রান ও শাকিল ১৪ বলে ৫১ রান করেন। বিডিসিসি দল ৮ উইকেটে ১২০ রানে করে। ১০৯ রানে জয়ী হয় পেনাং গ্লাডিয়েটর। ম্যান অব দ্য ম্যাচ হন পেনাং গ্লাডিয়েটরের তাহসিন।

কাজাং হাইস্কুল মাঠে অন্য আরেকটি ম্যাচে পুডু এফসির বিপক্ষে বিএফসিসি দল ৪ রানে জয়ী হয়। ম্যান অব দ্যা ম্যাচ বিএফসিসি দলের মোহাম্মদ আমির। তিনি দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন।

আরও দেখুন

লন্ডনে স্বাধীনতা দিবস উপলক্ষে আনন্দধারা আর্টসের ব্যতিক্রমী আয়োজন

লন্ডনে স্বাধীনতা দিবস উপলক্ষে আনন্দধারা আর্টসের ব্যতিক্রমী আয়োজন

মহান মুক্তিযুদ্ধের প্রেরণায় রচিত বিদেশি শিল্পীদের নানা অশ্রুত গান পরিবেশিত হয়েছে এই আয়োজনে। তাদের মধ্যে জোয়ান বায়েজ, জর্জ হ্যারিসন, রবি শঙ্কর, দেবব্রত বিশ্বাস, সলিল চৌধুরী, আর ডি বর্মন, ভূপেন হাজারিকা, হেমন্ত মুখোপাধ্যায়, অ্যালেন গিনসবার্গ, বব ডিলান, দীপেন মুখোপাধ্যায় ও অংশুমান রায় উল্লেখযোগ্য।

৮ ঘণ্টা আগে

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস আইএলওর মহাপরিচালকের

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস আইএলওর মহাপরিচালকের

বৈঠকের শুরুতেই জিলবার্ট হোংবো একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের জন্য বাংলাদেশের বর্তমান সরকারকে অভিনন্দন জানান। বাংলাদেশের জনগণের স্বার্থে এ গণতান্ত্রিক উত্তরণ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। নতুন সরকারের সঙ্গে আইএলও কাজ করতে আগ্রহী বলে তিনি জানান।

৯ ঘণ্টা আগে

টরন্টোয় নারীর কণ্ঠে জাগুক পৃথিবী সাহস, স্বপ্ন ও সৃজনের মিলনমেলা

টরন্টোয় নারীর কণ্ঠে জাগুক পৃথিবী সাহস, স্বপ্ন ও সৃজনের মিলনমেলা

বিশ্বজুড়ে নারীরা যখন নেতৃত্ব, উদ্ভাবন ও পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিচ্ছেন-তখন এই আয়োজন জানান দিয়েছে, নারীর ক্ষমতায়ন শুধু একটি দিনের উদ্‌যাপন নয় বরং এটি একটি চলমান আন্দোলন। নারীর শক্তি শুধু পরিবার নয়, সমাজ এবং পুরো বিশ্বকে এগিয়ে নেয়। যখন নারীর কণ্ঠ জাগ্রত হয়, তখন জেগে ওঠে নতুন পৃথিবী।

১২ ঘণ্টা আগে

ইসলামাবাদে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কূটনৈতিক অভ্যর্থনা

ইসলামাবাদে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কূটনৈতিক অভ্যর্থনা

বাংলাদেশ ও পাকিস্তানের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান অনুষ্ঠানে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন। তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক জোরদারে উভয় দেশের জনগণের আশা আকাঙ্খা বাস্তবায়নের ওপর আলোকপাত করেন।

১৩ ঘণ্টা আগে