logo
সুপ্রবাস

সিঙ্গাপুরে বাংলাদেশ বিজনেস চেম্বারের ইফতার

আমানুর রহমান, সিঙ্গাপুর২৩ মার্চ ২০২৫
Copied!
সিঙ্গাপুরে বাংলাদেশ বিজনেস চেম্বারের ইফতার
বিডিচ্যামের ইফতার মাহফিলে অতিথিদের একাংশ। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচ্যাম) আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় সিঙ্গাপুরের অর্কিড কান্ট্রি ক্লাবের রয়েল পাম রেস্তোরাঁয়
এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এবারের আয়োজনে প্রধান অতিথি ছিলেন সেম্বাওয়াং জিআরসির এমপি (সংসদ সদস্য) ভিক্রম নাইর।

তিনি তার বক্তব্যে রমজানের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজের ভালো লাগার কথা জানান।

বিডিচ্যামের সভাপতির সঙ্গে অতিথিদের একাংশ। ছবি–সংগৃহীত
বিডিচ্যামের সভাপতির সঙ্গে অতিথিদের একাংশ। ছবি–সংগৃহীত

ইফতারে সিঙ্গাপুরের ইসলামিক রেলিজিয়েন্স কাউন্সিল (মুইস), জামিয়া সিঙ্গাপুর, সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি, লিশার প্রতিনিধিসহ অন্য কমিউনিটি ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সভাপতি মো. সাহিদুজ্জামান।

তিনি তাঁর স্বাগত বক্তব্যে, অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং ঈদের আগাম শুভেচ্ছা জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক আসাদ মামুনসহ অন্য কাউন্সিল সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

আরও দেখুন

কুয়ালালামপুরে প্রবাসীদের নিয়ে হতে যাচ্ছে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট

কুয়ালালামপুরে প্রবাসীদের নিয়ে হতে যাচ্ছে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট

লায়ন্স এক্সপ্রেস কাপ-২০২৬ সিজন-টু নামে এ টুর্নামেন্টটি ৫ জুলাই থেকে ১২ জুলাই কুয়ালালামপুরের একাধিক মাঠে অনুষ্ঠিত হবে।

৫ ঘণ্টা আগে

লন্ডনে নজরুল উৎসব ২০২৬, এক অনন্য সফল আয়োজন

লন্ডনে নজরুল উৎসব ২০২৬, এক অনন্য সফল আয়োজন

অনুষ্ঠানের সমাপনী পর্বে একক সংগীত পরিবেশন করেন কাজী নজরুল ইসলামের প্রপৌত্রী নূপুর কাজী। তার হৃদয়স্পর্শী কণ্ঠ ও আবেগময় পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

৯ দিন আগে

কুয়ালালামপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে যশোর জেলা সমিতির শুভেচ্ছা

কুয়ালালামপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে যশোর জেলা সমিতির শুভেচ্ছা

ব্যস্ত রাষ্ট্রীয় সফরের কর্মসূচির মধ্যেও প্রতিমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির নেতারা প্রতিমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

৯ দিন আগে