logo
প্রবাসের খবর

কর্মী সংকটে কানাডার দুই বিমানবন্দর, পর্যায়ক্রমে বন্ধ থাকে টাওয়ার

মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা থেকে২৫ অক্টোবর ২০২৫
Copied!
কর্মী সংকটে কানাডার দুই বিমানবন্দর, পর্যায়ক্রমে বন্ধ থাকে টাওয়ার
কেলোনা আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

কানাডায় এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের জনবল সংকট তীব্র হওয়ায় দেশটির ব্রিটিশ কলাম্বিয়ার কেলোনা (Kelowna) এবং ম্যানিটোবার উইনিপেগ (Winnipeg) বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারগুলো পর্যায়ক্রমে বন্ধ রাখা হচ্ছে। এয়ার কানাডা তাদের পাইলটদের উদ্দেশ্যে পাঠানো এক অভ্যন্তরীণ মেমোতে সতর্ক করেছে, ডিউটিতে থাকা একমাত্র কন্ট্রোলার বিরতিতে গেলেই এসব টাওয়ার সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে, ফলে ফ্লাইট ঝুঁকিতে পড়তে পারে।

এনএভি কানাডা (NAV CANADA) জানিয়েছে, কর্মী সংকটের কারণে টাওয়ারগুলো কম ট্রাফিকের সময় বন্ধ রাখা হচ্ছে। তবে এর প্রভাব ভবিষ্যতে অন্য বিমানবন্দরেও পড়তে পারে। কর্মী সংকটের জেরে প্রয়োজনে ফ্লাইটগুলোকে আকাশে অপেক্ষা করা, অতিরিক্ত জ্বালানি বহন করা বা বিকল্প বিমানবন্দরে নামার মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সংগঠন সিএটিসিএ জানিয়েছে, এটি কর্মী সংকটের গভীরতা ও সিস্টেমের দুর্বলতার স্পষ্ট প্রমাণ।

অন্যদিকে এয়ার কানাডা পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি টিম পেরি বলেন, এই বিশৃঙ্খল পরিস্থিতির সমাধান জরুরি, কারণ কানাডার বিভিন্ন বিমানবন্দরে ইতিমধ্যেই বিলম্ব ও অনিশ্চয়তা বাড়ছে।

উত্তর আমেরিকাজুড়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলার সংকট নতুন নয়। যুক্তরাষ্ট্রেও একই কারণে ফ্লাইট বিলম্ব দেখা দিচ্ছে বলে জানিয়েছে এফএএ।

কানাডার বিমান চলাচল ব্যবস্থায় চলমান এই সংকট দ্রুত না কাটলে যাত্রী ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও দেখুন

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১৯ ঘণ্টা আগে

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ২০২৭ সালের শেষ নাগাদ শেষ হবে: আমেরিকা

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ২০২৭ সালের শেষ নাগাদ শেষ হবে: আমেরিকা

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তজুড়ে নির্মাণাধীন শক্তিশালী ধাতব বিম দিয়ে তৈরি এ বাঁধ সান ডিয়েগো থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। তবে যেসব স্থানে এর প্রয়োজন নেই বলে কর্তৃপক্ষ মনে করছে, তেমন কিছু নির্দিষ্ট এলাকায় দেয়াল নির্মাণ করা হবে না।

১ দিন আগে

‘আপাতত’ হামলা বন্ধের ঘোষণা ইরানের

‘আপাতত’ হামলা বন্ধের ঘোষণা ইরানের

বিবৃতিতে বলা হয়, “সশস্ত্র বাহিনীর চলমান অভিযান সমাপ্তির ঘোষণা দেওয়া হলো।” তবে বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ইসরায়েল যদি ইরান ও লেবাননে হামলা চালাতে থাকে তাহলে তেহরান ‘আগের চেয়ে আরও কঠোর এবং শক্তিশালী’ জবাব দেওয়া হবে।

৩ দিন আগে

ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

এক ‍বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

৩ দিন আগে