logo
প্রবাসের খবর

ইরানের পক্ষে ফেসবুকে পোস্ট শেয়ার করায় বাহরাইনে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ মার্চ ২০২৬
Copied!
ইরানের পক্ষে ফেসবুকে পোস্ট শেয়ার করায় বাহরাইনে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬
প্রতীকী ছবি: সংগৃহীত

ইরানে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে ইরানের পক্ষে পোস্ট শেয়ার করার অভিযোগে এক বাংলাদেশিসহ ৬ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে বাহরাইন পুলিশ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিভ্রান্তিকর’ ভিডিও ও পোস্টে ইরানের প্রতি সহানুভূতি প্রকাশ করে সমর্থন জানিয়েছে। এসব ব্যক্তি বিভিন্ন স্থাপনায় হামলার দৃশ্য ধারণ করে তা প্রচারও করেছে। এসব কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এমন অভিযোগে ৬ জন এশীয় নাগরিককে শনাক্ত করা হয়।

এ ছাড়া, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেপ্তার বাংলাদেশির নাম মোহাম্মদ ইসরাফিল মীর। অন্যরা পাকিস্তানি।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

১ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৩ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৫ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

৮ দিন আগে